Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

ঝগড়ার জের, ফের দিল্লিতে খুন লিভ-ইন সঙ্গী! মাঝরাতে দেহ গাড়িতে লুকিয়ে ঘুম প্রেমিকের, সকালে গ্রেফতার

পুলিশি জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করেছে, মহিলা তাঁকে মদ খেতে বাধা দিলে রাগের মাথায় নিজের কনুই দিয়ে তাঁর গলা চেপে ধরে খুন করেন।

ঝগড়ার জের, ফের দিল্লিতে খুন লিভ-ইন সঙ্গী! মাঝরাতে দেহ গাড়িতে লুকিয়ে ঘুম প্রেমিকের, সকালে গ্রেফতার

ঘটনাস্থলে পুলিশ

পৃথা ঘোষ

শেষ আপডেট: 27 November 2025 21:23

দ্য ওয়াল ব্যুরো: ফের ভয়াবহ হত্যাকাণ্ডের সাক্ষী দিল্লি (Delhi)। লিভ-ইন পার্টনারকে নৃশংসভাবে খুন (Delhi live-in partner murder) করার পর তাঁর দেহ গাড়িতে ফেলে রেখে বাড়ি ফিরে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল প্রেমিক। দক্ষিণ-পশ্চিম দিল্লির ছাওলা এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গভীর রাতে (Delhi crime news)। জানা গিয়েছে মদ খাওয়া নিয়ে দু'জনের মধ্যে তুমুল অশান্তির জেরেই প্রাণ গেল ৪৪ বছরের ওই মহিলার।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত মহিলার সঙ্গী ৩৫ বছরের বীরেন্দ্র সিং। দু’জন গত দুই বছর ধরেই লিভ-ইনে থাকছিলেন। বীরেন্দ্র নাজাফগড়ের বাসিন্দা। স্ত্রী ও সন্তানও রয়েছে তাঁর বলেও খবর। কয়েক মাস আগেই অগস্টে ছাওলায় নতুন তিনতলা বাড়ি কিনেছেন তিনি। সেই বাড়ি কেনার জন্য খরচ হয়েছিল মহিলারই পালম এলাকার পুরনো বাড়ি বেচে পাওয়া টাকা। সেই বিক্রির পরে আরও ২১ লক্ষ টাকা বীরেন্দ্রর কাছেই ছিল, যা দু’জনের মধ্যে প্রায়ই অশান্তির কারণ হয়ে উঠেছিল।

ঘটনার রাতে মদ খাওয়া নিয়ে আবার শুরু হয় তর্কাতর্কি। পুলিশি জিজ্ঞাসাবাদে বীরেন্দ্র স্বীকার করেছে, মহিলা তাঁকে মদ খেতে বাধা দিলে রাগের মাথায় নিজের কনুই দিয়ে তাঁর গলা চেপে ধরেন। খুন করে ফেলেছেন তিনি। মহিলার মুখে আঘাত ও আঁচড়ের চিহ্ন পাওয়া গিয়েছে।

এর পর মৃতদেহ সরাতে সাহায্যের জন্য বীরেন্দ্র তাঁর দুই বন্ধুকে ডেকেছিলেন - একজন পুরুষ ও একজন মহিলা। দু’জনে মিলে দেহ নিচে নামিয়ে গাড়ির পিছনের সিটে তুলে দেন। বন্ধুরা চলে যাওয়ার কিছুক্ষণ পরে বীরেন্দ্র মৃতদেহ নিয়ে এলাকা ছাড়ার চেষ্টা করেছিলেন। কিন্তু অতিরিক্ত মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে না পেরে মাত্র ১০০ মিটার যেতেই হাল ছেড়ে দেন। এরপর দেহটি গাড়িতেই রেখে সে আবার বাড়িতে ফিরে আসেন। ফের একপ্রস্থ মদ্যপানের পর শেষমেশ ঘুমিয়ে পড়েন।

পরদিন সকালে প্রতিবেশীর নজরে আসে ওই ঘটনা। তাঁদের দম্পতি বলেই ভাবতেন সকলে। ওই প্রতিবেশী বাড়ির সামনে পার্ক করা সুইফট গাড়ির ভিতর মহিলার দেহ পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন। পুলিশ এসে গাড়ির পিছনের সিট থেকে মৃতদেহ উদ্ধার করে এবং তখনই বাড়ির ভিতরে ঘুমিয়ে থাকা বীরেন্দ্রকে গ্রেফতার করে।

বীরেন্দ্রর দুই বন্ধুকে খুঁজছে পুলিশ। তাঁদের ভূমিকা নিয়ে তদন্ত শুরু হয়েছে।


```