Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

শাড়ি নিয়ে বচসা, বিয়ের এক ঘণ্টা আগে প্রেমিকাকে খুন লিভ-ইন সঙ্গীর!

গুজরাতের ভাবনগরে বিয়ের মাত্র এক ঘণ্টা আগে শাড়ি ও টাকা নিয়ে বচসার জেরে লিভ-ইন সঙ্গীর হাতে খুন হলেন এক তরুণী।

শাড়ি নিয়ে বচসা, বিয়ের এক ঘণ্টা আগে প্রেমিকাকে খুন লিভ-ইন সঙ্গীর!

ওই তরুণী

গার্গী দাস

শেষ আপডেট: 16 November 2025 13:30

দ্য ওয়াল ব্যুরো: গুজরাতের ভাবনগর শহরে বিয়ের ঠিক এক ঘণ্টা আগে লিভ-ইন সঙ্গীকে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। শনিবার টেকরি চক সংলগ্ন প্রভুদাস লেক এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার হয় ২৫ বছরের সোনি হিম্মত রাঠোরের দেহ।

পুলিশ জানিয়েছে, বিয়ের দিনই শাড়ি ও টাকার নিয়ে ঝগড়া নিয়ে শুরু হয় তুমুল বাদানুবাদ। তার পরেই নাকি খুন।

সজন বরাইয়া ও সোনি গত এক থেকে দেড় বছর ধরে একসঙ্গে থাকতেন। পরিবার দু’পক্ষের আপত্তি সত্ত্বেও তাঁরা লিভ-ইন সম্পর্ক চালিয়ে যাচ্ছিলেন। বিয়ের প্রায় সবই ঠিক হয়ে গিয়েছিল। শনিবার রাতেই বিয়ের কথা ছিল।

কিন্তু তার ঘণ্টাখানেক আগে শাড়ি ও টাকার প্রসঙ্গ নিয়ে তীব্র অশান্তি বাধে। পুলিশের বক্তব্য, ঝগড়ার মাঝে সজন লোহার পাইপ দিয়ে সোনিকে আঘাত করেন। এরপর মাথা ধরে বারবার দেওয়ালে ঠুকে দেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তরুণীর। খুনের পর বাড়িঘর ভাঙচুর করে সজন পালিয়ে যায় বলে অভিযোগ।

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত পৌঁছে যায় ঘটনাস্থলে। ডেপুটি এসপি আর আর সিংঘল বলেন, ‘পরিবারের আপত্তি সত্ত্বেও ওই যুগল একসঙ্গে থাকত। বিয়ের দিনই শাড়ি ও টাকা নিয়ে ওদের তর্কাতর্কি হয়। সেই সময় উত্তেজিত হয়ে সজন লোহার পাইপ দিয়ে সোনিকে আঘাত করে। পরে দেওয়ালে মাথা ঠুকে খুন করে। ঘটনাস্থলেই মৃত্যু হয়। দু’জনের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তদন্ত চলছে।’

সূত্রের খবর, শনিবার সজন নাকি পাড়ার এক প্রতিবেশীর সঙ্গেও ঝামেলায় জড়ায়। সেই অভিযোগ ইতিমধ্যেই পুলিশের কাছে রয়েছে, পৃথকভাবে খুনের অভিযোগেও মামলা রুজু হয়েছে।


```