Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

Delhi Blast: দিল্লির বিস্ফোরণকাণ্ডে ফরিদাবাদের জইশ মডিউলের যোগ সন্দেহ করছে পুলিশ

সূত্রের খবর, রবিবার তাঁর সহযোগী দুই চিকিৎসক - মুজাম্মিল শাকিল ও আদিল আহমেদ রাঠারকে গ্রেফতারের খবর জানার পরই ভয় পেয়ে উমর বিস্ফোরণ ঘটায়। 

Delhi Blast: দিল্লির বিস্ফোরণকাণ্ডে ফরিদাবাদের জইশ মডিউলের যোগ সন্দেহ করছে পুলিশ

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 11 November 2025 12:03

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির লালকেল্লার (New Delhi Red Fort) সামনে ভয়াবহ বিস্ফোরণের তদন্তে উঠে এল পাকিস্তান (Pakistan) মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ (JeM)-এর নাম। ৯ জনের মৃত্যু ও অন্তত ২০ জনের আহত হওয়ার ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে উঠে এসেছে কাশ্মীরের চিকিৎসক (Doctor) উমর উন নবি, যিনি জইশ-সংঘের হরিয়ানার (Haryana) ফরিদাবাদ মডিউলের (Faridabad Module) সদস্য বলে জানিয়েছে দিল্লি পুলিশ।

সূত্রের খবর, রবিবার তাঁর সহযোগী দুই চিকিৎসক - মুজাম্মিল শাকিল ও আদিল আহমেদ রাঠারকে গ্রেফতারের খবর জানার পরই ভয় পেয়ে উমর বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের (Blast) আগে ওই মডিউলের আস্তানায় প্রায় ২ হাজার ৯০০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে এনআইএ (NIA) ও রাজ্য পুলিশ (State Govt)। সোমবার সন্ধেয় লালকেল্লার পাশে নেটাজি সুভাষ মার্গে বিস্ফোরিত হয় একটি সাদা গাড়ি, তাতে উমরই ছিলেন চালকের আসনে।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গাড়িটিতে ব্যবহৃত হয়েছিল অ্যামোনিয়াম নাইট্রেট ফুয়েল অয়েল (ANFO), যা শিল্পক্ষেত্রে ব্যবহৃত একধরনের উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক। এই রাসায়নিকের তীব্র প্রতিক্রিয়ায় সৃষ্ট হয় ভয়াবহ আগুন ও ধোঁয়ার স্তম্ভ। বিস্ফোরণের সময় গাড়িটি সিগন্যালের কাছে থেমেছিল বলে দেখা গেছে সিসিটিভি ফুটেজে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ২২টি যানবাহনে।

দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল (Delhi Police Special Cell) সূত্রে জানা গেছে, গাড়িটি প্রথমে সালমান নামে এক ব্যক্তির নামে নথিভুক্ত ছিল, পরে একাধিক হাত বদলের পর তা উমরের কাছে পৌঁছায়। উমরই ছিলেন গাড়ির শেষ ব্যবহারকারী ও চালক। বিস্ফোরণের পর তাঁর দেহাংশ শনাক্ত করতে ডিএনএ পরীক্ষার উদ্যোগ নিয়েছে পুলিশ।

কে এই উমর? ১৯৮৯ সালের ২৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জন্ম উমরের। আল ফালাহ মেডিক্যাল কলেজে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। 'হোয়াইট কলার' সন্ত্রাস মডিউলের অন্যতম সদস্য তিনি।

এই ঘটনায় UAPA আইন, ভারতীয় দণ্ডবিধির খুন ও হত্যাচেষ্টার ধারায় মামলা দায়ের করা হয়েছে। তদন্তে যুক্ত রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তত্ত্বাবধানে এনআইএ ও জম্মু-কাশ্মীর পুলিশ।

পুলিশ জানায়, অক্টোবরে শ্রীনগরে জইশ ও আনসার গজওয়াত-উল-হিন্দের হুমকি-পোস্টার উদ্ধার থেকেই শুরু হয় গোটা তদন্ত। সেই সূত্র ধরেই ফরিদাবাদের জঙ্গি ঘাঁটি উন্মোচিত হয়। মোট আট জনকে গ্রেফতার করা হয়েছে, তাঁদের মধ্যে এক জন ধর্মগুরুও রয়েছেন।

লালকেল্লার বিস্ফোরণ শুধু দিল্লি নয়, দেশের গোটা নিরাপত্তা কাঠামোকেই নাড়া দিয়েছে। তদন্তকারীরা এখন খুঁজছেন, এটি আত্মঘাতী বিস্ফোরণ ছিল, নাকি সংগঠিত সন্ত্রাসী হামলা।


```