Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

ঘুমন্ত স্বামীর গায়ে গরম তেল, লঙ্কাগুঁড়ো! অন্তঃসত্ত্বা মহিলার আর্জি না শুনে কড়া নির্দেশ আদালতের

অভিযোগকারী দিনেশ কুমারের বক্তব্য অনুযায়ী, গত ৩ অক্টোবর ভোররাতে মদনগির বাড়িতে ঘুমের মধ্যে তিনি হঠাৎ যন্ত্রণায় জেগে ওঠেন। বুঝতে পারেন তাঁর ওপর গরম তেল ছোড়া হয়েছে। 

ঘুমন্ত স্বামীর গায়ে গরম তেল, লঙ্কাগুঁড়ো! অন্তঃসত্ত্বা মহিলার আর্জি না শুনে কড়া নির্দেশ আদালতের

ছবি - এআই

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 2 December 2025 11:13

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির (Delhi) এক অন্তঃসত্ত্বা মহিলাকে (Pregnant Woman) জামিন দিল না আদালত (Court)। এই খবরে সাময়িকভাবে মনে অনেক প্রশ্ন জাগবে। কিন্তু কী কারণে ওই মহিলা অভিযুক্ত এবং কেন তাঁকে জামিন (Bail) দেওয়া হল না, সে বিষয়টি জানলেই দ্বিধা কেটে যাবে।

ঘুমন্ত স্বামীর গায়ে গরম তেল (Hot Oil) এবং লঙ্কাগুঁড়ো (Chilli Powder) ছিটিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে ওই মহিলার বিরুদ্ধে। সেই মামলাতেই দিল্লির আদালত সাধনা নামের ওই মহিলার আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। বিচারকের পর্যবেক্ষণ, ঘটনাটি ভয়াবহ। মহিলা যা করেছেন তা কোনও তাৎক্ষণিক উত্তেজনার বিষয় নয়, বরং পরিকল্পিত হামলার ইঙ্গিত।

অতিরিক্ত জেলা ও সেশন বিচারক হরগুরবরিন্দর সিং জাগ্গি তাঁর নির্দেশে জানান, গভীর রাতে ঘুমন্ত স্বামীকে (Sleeping Husband) আক্রমণ করার ঘটনা নৃশংসতার সমান। তাই এটি উপেক্ষা করা যায় না। তাঁর কথায়, “গরম তেল ঢেলে তার পরে লঙ্কাগুঁড়ো ছুঁড়ে দেওয়া - মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের অভিযোগ উঠে এলে বিবেচনায় ছাড় পাওয়া যায় না।”

অভিযোগকারী দিনেশ কুমারের বক্তব্য অনুযায়ী, গত ৩ অক্টোবর ভোররাতে মদনগির বাড়িতে ঘুমের মধ্যে তিনি হঠাৎ যন্ত্রণায় জেগে ওঠেন। বুঝতে পারেন তাঁর ওপর গরম তেল (Hot Oil) ছোড়া হয়েছে। পাশে ঘুমোচ্ছিল মেয়ে। তাঁকে বাঁচাতে ব্যস্ত ছিলেন সাধনা এবং তখনই নাকি তাঁকে লক্ষ্য করে লঙ্কাগুঁড়ো ছোড়েন। একই সঙ্গে এও হুমকি দেন, তিনি যেন চিৎকার না করেন তাহলে ফল আরও খারাপ হবে।

হট্টগোল শুনে বাড়িওয়ালা এগিয়ে আসেন এবং খবর দেন দিনেশের আত্মীয়কে। পরে তাঁকে দ্রুত মদন মোহন মালভিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়; অবস্থার অবনতি হওয়ায় সাফদরজং হাসপাতালে স্থানান্তর করা হয়।

এই ঘটনায় অম্বেদকর নগর থানায় ভারতীয় ন্যায় সংহিতার ২০২৩–এর ১১৮ (২) (বিপজ্জনক উপায়ে গুরুতর আঘাত) ও ১২৪ (১) (অ্যাসিড–জাতীয় পদার্থ ব্যবহার করে আঘাত) ধারায় মামলা দায়ের হয়েছে। আদালতের মতে, অভিযোগের গুরুত্ব এবং হামলার সময় নির্বাচন - উভয়ই অভিযুক্তের আগাম জামিনের বিরুদ্ধে যাচ্ছে। 


```