Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে পরপর দ্রুতগতির ১০টি বাস ও গাড়ির সংঘর্ষ! আগুনে ঝলসে মৃত ১৩, আহত বহু

একদিন আগেই দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতেও কুয়াশার কারণে প্রায় ২০টি গাড়ির সংঘর্ষে বড় দুর্ঘটনা ঘটে। সেই ঘটনায় দুই পুলিশকর্মী-সহ চার জনের মৃত্যু হয়।

ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে পরপর দ্রুতগতির ১০টি বাস ও গাড়ির সংঘর্ষ! আগুনে ঝলসে মৃত ১৩, আহত বহু

ঘন কুয়াশার জেরে দুর্ঘটনা!

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 16 December 2025 14:34

দ্য ওয়াল ব্যুরো: ঘন কুয়াশার দাপটে ফের ভয়াবহ দুর্ঘটনা। মঙ্গলবার ভোরে মথুরার যমুনা এক্সপ্রেসওয়েতে একের পর এক গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন অন্তত চার জন, আহত হয়েছেন আরও ২৫ জন (Delhi-Agra Expressway accident)। কুয়াশার কারণে দৃশ্যমানতা অত্যন্ত কম থাকায় সাতটি বাস ও তিনটি গাড়ি একে অপরের সঙ্গে ধাক্কা খায় (multi-vehicle collision)। সংঘর্ষের পর কয়েকটি গাড়িতে আগুন ধরে যাওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। হঠাৎ এই দুর্ঘটনায় যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে এক্সপ্রেসওয়ের ওই অংশে ঘন কুয়াশা ছিল। দূরের কিছুই দেখা যাচ্ছিল না। সেই অবস্থাতেই দ্রুতগতিতে চলা একাধিক গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একে অপরের সঙ্গে ধাক্কা খায় (Mathura Expressway accident)। মুহূর্তের মধ্যে গোটা এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। দুর্ঘটনার খবর পেতেই দমকল, পুলিশ ও জেলা প্রশাসনের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়।

মথুরার পুলিশ সুপার শ্লোক কুমার জানান, দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে। প্রায় ২৫ জন আহত হয়েছেন। তবে স্বস্তির কথা, আহতদের মধ্যে কারও অবস্থাই গুরুতর নয়। সকলকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজ প্রায় শেষের দিকে বলেও জানিয়েছেন তিনি। পাশাপাশি আটকে পড়া যাত্রীদের সরকারি গাড়িতে নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করা হচ্ছে।

জেলা শাসক চন্দ্রপ্রকাশ সিং এই দুর্ঘটনাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পরপরই ১২টির বেশি দমকল ইঞ্জিন এবং ১৪টিরও বেশি অ্যাম্বুলেন্স পাঠানো হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকলেই বর্তমানে বিপদমুক্ত, প্রয়োজনীয় চিকিৎসা চলছে।

প্রশাসন সূত্রে আরও জানানো হয়েছে, আপাতত উদ্ধার ও ত্রাণকাজই সর্বোচ্চ অগ্রাধিকার। দুর্ঘটনার সঠিক কারণ পরে খতিয়ে দেখা হবে। তবে প্রাথমিকভাবে ঘন কুয়াশা এবং কম দৃশ্যমানতার কারণেই এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, এর ঠিক একদিন আগেই দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতেও কুয়াশার কারণে প্রায় ২০টি গাড়ির সংঘর্ষে বড় দুর্ঘটনা ঘটে। সেই ঘটনায় দুই পুলিশকর্মী-সহ চার জনের মৃত্যু হয়। পরপর এমন দুর্ঘটনায় শীতের মরসুমে কুয়াশার সময় সাবধানে গাড়ি চালানোর বিষয়ে ফের সতর্ক করছে প্রশাসন।


```