Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

Sudha Murty Deepfake: 'প্রতারণার ফাঁদ, বিনিয়োগের আগে যাচাই করুন', ভাইরাল ভিডিও নিয়ে বার্তা সুধার

আর্থিক প্রতারণা (Sudha Murty Deepfake financial scam video) ঠেকাতে সাধারণ মানুষের সচেতনতা এবং সতর্কতাই সবচেয়ে বড় অস্ত্র বলে মনে করিয়েছেন সুধা।

Sudha Murty Deepfake: 'প্রতারণার ফাঁদ, বিনিয়োগের আগে যাচাই করুন', ভাইরাল ভিডিও নিয়ে বার্তা সুধার

ছবি - সংগৃহীত

পৃথা ঘোষ

শেষ আপডেট: 21 January 2026 13:34

দ্য ওয়াল ব্যুরো: সাহিত্যিক, সমাজকর্মী ও শিক্ষাবিদ - সুধা মূর্তির (Sudha Murty) জীবন জুড়ে মানবিকতার ছাপ স্পষ্ট। মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য ও গ্রামীণ উন্নয়নে তাঁর অবদান অনস্বীকার্য। সহজ ভাষায় লেখা তাঁর গল্প ও প্রবন্ধে সাধারণ মানুষের জীবনসংগ্রাম ও নৈতিকতার কথা উঠে আসে। নিঃস্বার্থ সেবা আর সরল জীবনযাপনই সুধা মূর্তির সবচেয়ে বড় পরিচয়। ইনফোসিস ফাউন্ডেশনের (Infosys) প্রতিষ্ঠাতা এবং চেয়ারপার্সনের নাম করেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে বেড়াচ্ছে কিছু ডিপফেক ভিডিও (Sudha Murty Deepfake financial scam video), যার বিষয়বস্তু এবং তা বিশ্বাস করে মানুষের ফাঁদে পড়ার নানা ঘটনা নিয়ে তিনি বেশ চিন্তিত।

কী রয়েছে সেই ভিডিওতে?

সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ঘুরে বেড়াচ্ছে এমন কিছু ভিডিও (online financial scams), যেখানে সুধা মূর্তির ছবি ও কণ্ঠস্বর ব্যবহার করে সাধারণ মানুষকে আর্থিক বিনিয়োগ ও নানা আর্থিক প্রকল্পে টাকা ঢালার প্রলোভন দেওয়া হচ্ছে (Sudha Murty financial scam video)।

তবে সেই সম্পর্কে জানার পরই সুধা নিজের এক্স হ্যান্ডেল থেকে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, এই সমস্ত ভিডিও সম্পূর্ণ ভুয়ো (Sudha Murty fake investment video) এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি ‘ডিপফেক’। এই ধরনের ভিডিও তাঁর জ্ঞান বা অনুমতি ছাড়াই তৈরি করা হয়েছে। আর্থিক প্রতারণার উদ্দেশ্যেই তাঁর পরিচিত মুখ ও কণ্ঠ নকল করে এই ভিডিওগুলো ছড়ানো হচ্ছে বলে অভিযোগ। সাধারণ মানুষের বিশ্বাস অর্জন করতেই এই কৌশল নেওয়া হয়েছে।]

ভিডিও বার্তাতে তিনি জানিয়েছেন, ''আমি বেশ চিন্তিত এবং মর্মাহত হয়েই জানাচ্ছি যে, ফেসবুকে আমার বেশ কয়েকটি ভিডিও ছড়িয়েছে। যেখানে শোনা যাচ্ছে, আমি বলছি দু'হাজার ডলার, ২০ হাজার ইনভেস্ট করলে আপনি ১০ হাজার বা তারও বেশি টাকা ফেরত পাবেন। এমনই কিছু ভুয়ো খবর ছড়িয়ে পড়েছে। অনেককেই আমি চিনি যাঁরা টাকা ইনভেস্ট করেছেন এবং খুইয়েছেন। সোশ্যাল মিডিয়ায় (ফেসবুক) যখনই এমন কিছু দেখবেন, সেগুলোতে বিশ্বাস করবেন না। এগুলো একেবারেই ভুয়ো খবর।''

তাঁর পরামর্শ, ''যদি কোনওরকম কোনও সন্দেহ থাকে, ইমেল করুন, তথ্য খুঁজুন বা ব্যাঙ্কে জিজ্ঞাসা করুন। ব্যাঙ্কে গিয়ে জিজ্ঞাসা করুন সেই ভিডিওটির ব্যাপারে, তারাই আপনাকে বলে দেবে সেটি ভুয়ো। ভেবেচিন্তে টাকা ইনভেস্ট করুন।''

সুধা মূর্তি স্পষ্ট জানিয়েছেন, ''আমি সবসময় কাজ নিয়ে কথা বলি। ভারতের সংস্কৃতি, নারীশক্তি, শিক্ষা নিয়ে কথা বলি।'' তাঁর কথা, কোথায় ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ করবেন, কত টাকা ফেরত পাবেন - সেই সংক্রান্ত কোনও আলোচনা তিনি সোশ্যাল মিডিয়ায় করেন না। যা ছড়াচ্ছে সেটা পুরোপুরি ভুয়ো।

তিনি হাত জোড় করে মানুষের কাছে অনুরোধ করেছেন, এই ধরনের কোনও ভিডিও দেখে বা তাতে থাকা কথাবার্তার উপর ভরসা করে কোনও আর্থিক সিদ্ধান্ত যেন কেউ না নেন। বিনিয়োগ সংক্রান্ত কোনও তথ্য পাওয়ার ক্ষেত্রে শুধুমাত্র সরকারি ও যাচাই করা উৎসের উপর নির্ভর করার পরামর্শ দিয়েছেন তিনি।

একইসঙ্গে, এমন কোনও ভুয়ো বা সন্দেহজনক কনটেন্ট চোখে পড়লে তা সংশ্লিষ্ট প্ল্যাটফর্মে রিপোর্ট করার অনুরোধও করা হয়েছে। পাশাপাশি পুলিশেও যোগাযোগ করার অনুরোধ করেছেন তিনি। এই ধরনের প্রতারণা ঠেকাতে সাধারণ মানুষের সচেতনতা এবং সতর্কতাই সবচেয়ে বড় অস্ত্র বলে মনে করিয়ে দিয়েছেন তিনি।

শেষে দেশবাসীর উদ্দেশে তাঁর একটাই বার্তা, অনলাইনে প্রতারণার ফাঁদ দিন দিন আরও নিখুঁত হচ্ছে। তাই সতর্ক থাকুন, সাবধান থাকুন এবং নিজেকে ও নিজের কষ্টের সঞ্চয়কে সুরক্ষিত রাখুন।


```