Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

মামলা করেছিল ডাবর, পতঞ্জলিকে ‘ভুল বিজ্ঞাপন’ থেকে বিরত থাকার নির্দেশ দিল্লি হাইকোর্টের

আদালত পতঞ্জলিকে আপাতত এই ধরনের বিজ্ঞাপন প্রকাশ না করার নির্দেশ দিয়েছে। মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১৪ জুলাই।

মামলা করেছিল ডাবর, পতঞ্জলিকে ‘ভুল বিজ্ঞাপন’ থেকে বিরত থাকার নির্দেশ দিল্লি হাইকোর্টের

রামদেব (ফাইল ছবি)

শেষ আপডেট: 3 July 2025 14:21

দ্য ওয়াল ব্যুরো: ডাবর চ্যবনপ্রাশকে লক্ষ্য করে ‘ভুল ও বিভ্রান্তিকর’ বিজ্ঞাপন বন্ধ করতে অন্তর্বর্তীকালীন নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। বিচারপতি মিনি পুষ্কর্ণার এজলাসে মামলাটি ওঠে ডাবরের দায়ের করা এক আবেদনকে কেন্দ্র করে।

ডাবরের দাবি, তাদের অন্যতম জনপ্রিয় প্রোডাক্ট চ্যবনপ্রাশ নিয়ে পতঞ্জলি আয়ুর্বেদের তৈরি বিজ্ঞাপনটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপমানজনক। বিজ্ঞাপনে পতঞ্জলি দাবি করে, তারাই একমাত্র সংস্থা যারা আয়ুর্বেদের শাস্ত্র এবং প্রাচীন গ্রন্থ মেনে ‘আসল’ চ্যবনপ্রাশ তৈরি করে। পরোক্ষভাবে বোঝানো হয়, ডাবরের মতো সংস্থাগুলির আয়ুর্বেদ নিয়ে যথেষ্ট জ্ঞান নেই।

বিতর্কিত বিজ্ঞাপনটির বক্তব্য ছিল, 'যাদের আয়ুর্বেদ আর বেদ সম্পর্কিত জ্ঞান নেই, তারা চারক, সুশ্রুত, ধন্বন্তরি আর চ্যবনঋষির পরম্পরায় ‘অরিজিনাল’ চ্যবনপ্রাশ কী করে বানাতে পারবে?' ডাবর আদালতের কাছে এই বিজ্ঞাপন বন্ধের আবেদন জানিয়েছিল এবং ক্ষতিপূরণ হিসেবে ২ কোটি টাকার দাবি তুলেছিল। আবেদনে বলা হয়েছিল, সংস্থার ভাবমূর্তিতে নষ্ট হয়েছে পতঞ্জলির বিজ্ঞাপনের জন্য, তাই ক্ষতিপূরণ দিতে হবে।

ডাবরের বক্তব্য, পতঞ্জলির বিজ্ঞাপন ভুল পথে চালিত করেছে অনেককে এবং সেই সঙ্গে আয়ুর্বেদিক পণ্যের ওপর গ্রাহকদের বিশ্বাসেও আঘাত হেনেছে। ৪০টি ভেষজ উপাদান-যুক্ত চ্যবনপ্রাশকে 'সাধারণ' বলে উল্লেখ করাও ডাবরের জন্য অপমানজনক।

আদালত পতঞ্জলিকে আপাতত এই ধরনের বিজ্ঞাপন প্রকাশ না করার নির্দেশ দিয়েছে। মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১৪ জুলাই।

প্রসঙ্গত, এর আগেও ভারতীয় চিকিৎসক সমিতি (IMA)-র করা মামলায় কোর্ট পতঞ্জলিকে কোভিড টিকা ও আধুনিক চিকিৎসা ব্যবস্থার বিরুদ্ধে ‘ভুল তথ্যভিত্তিক প্রচার’ বন্ধের নির্দেশ দিয়েছিল। সেই মামলায় রামদেব ও পতঞ্জলি প্রধান আচার্য বালকৃষ্ণ আদালতে সাফাই দিয়ে বলেছিলেন, তাঁরা আর এই ধরনের বিজ্ঞাপন প্রকাশ করবেন না।

আদালত তখন বলেছিল, 'এই ধরনের বিভ্রান্তিকর বিজ্ঞাপনের মাধ্যমে গোটা দেশকে ভুল পথে চালিত করা হচ্ছে।'  একবার নিষেধ করার পরও এমন কাজ ফের হওয়ায়, প্রশ্ন উঠতে শুরু করেছে পতঞ্জলিকে নিয়ে।


```