Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

মর্নিংওয়াকে বেরিয়েছিলেন হায়দরাবাদের সিপিআই নেতা, চোখে লঙ্কাগুঁড়ো ছুড়ে গুলি করে মারল আততায়ীরা

হামলার পরে আততায়ীরা দ্রুত গাড়িতে করে পালিয়ে যায়। পার্কে এতজন থাকলেও আততায়ীরা যে নির্ভয়ে হামলা চালিয়ে পালাতে সক্ষম হল, তাতেই রীতিমতো হতবাক স্থানীয় বাসিন্দা ও পুলিশ।

মর্নিংওয়াকে বেরিয়েছিলেন হায়দরাবাদের সিপিআই নেতা, চোখে লঙ্কাগুঁড়ো ছুড়ে গুলি করে মারল আততায়ীরা

নিহত সিপিআই নেতা

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 15 July 2025 13:02

দ্য ওয়াল ব্যুরো: হায়দরাবাদের (Hyderabad) শালিভাহানা নগর পার্কে সকালে হাঁটতে বেরিয়ে আততায়ীদের গুলিতে প্রাণ হারালেন (Murder) সিপিআই নেতা চান্দু রাঠোর (CPI Leader Chandu Rathore)। মঙ্গলবার সকাল সাড়ে ৭টা নাগাদ এই ঘটনা ঘটে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, তিন থেকে চার জনের একটি দল একটি মারুতি সুইফট গাড়িতে করে পার্কে আসে। পার্কে তখন প্রায় ১২-১৩ জনের মতো মানুষ উপস্থিত ছিলেন। সেখানেই সিপিআই হায়দরাবাদ সিটি কমিটির সদস্য চান্দু রাঠোরের চোখে লঙ্কার গুঁড়ো ছুড়ে খুব কাছ থেকে গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

হামলার পরে আততায়ীরা দ্রুত গাড়িতে করে পালিয়ে যায়। পার্কে এতজন থাকলেও আততায়ীরা যে নির্ভয়ে হামলা চালিয়ে পালাতে সক্ষম হল, তাতেই রীতিমতো হতবাক স্থানীয় বাসিন্দা ও পুলিশ।

পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, নিহত চান্দু রাঠোরের সঙ্গে দেবরুপ্পালার সিপিআই(এমএল) সদস্য রাজেশ নামে এক ব্যক্তির দীর্ঘদিনের বিবাদ ছিল। তাঁর স্ত্রী পুলিশকে এই তথ্য দিয়েছেন। ফলে সেই দিকেও তদন্তের নজর রয়েছে।

মালাকপেট থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাস্থলে দ্রুত পৌঁছন সিনিয়র পুলিশ আধিকারিক এবং ফরেনসিক দল। এলাকায় থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, খুনিদের শনাক্ত করার চেষ্টা চলছে।

জানা গিয়েছে, মূলত নাগারকর্ণুল জেলার বালামুরু মণ্ডলের নারসাইপল্লি গ্রামের বাসিন্দা ছিলেন চান্দু রাঠোর। বর্তমানে পরিবার নিয়ে হায়দরাবাদের চৈতন্যপুরীতে থাকছিলেন। তিনি রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গেও যুক্ত ছিলেন বলে পুলিশের একাংশ মনে করছে। খুনের নেপথ্যে জমিজমা সংক্রান্ত কোনও বিরোধ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।


```