Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

ক্রিকেট বল খুঁজতে গিয়ে বাড়ি থেকে উদ্ধার ৭ বছর পুরনো মানব কঙ্কাল! হায়দরাবাদে রহস্য

ভিডিওয় দেখা গেছে, বাড়ির রান্নাঘরের মেঝেতে উপুড় হয়ে পড়ে রয়েছে একটি কঙ্কাল। আশপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিছু বাসনপত্রও।

ক্রিকেট বল খুঁজতে গিয়ে বাড়ি থেকে উদ্ধার ৭ বছর পুরনো মানব কঙ্কাল! হায়দরাবাদে রহস্য

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 14 July 2025 22:31

দ্য ওয়াল ব্যুরো: হায়দরাবাদের (Hyderabad) নমপল্লি এলাকায় সাত বছর ধরে তালাবন্ধ একটি বাড়ি থেকে উদ্ধার হল মানুষের কঙ্কাল (Skeleton)। সোমবার এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, নমপল্লি বাজারের কাছেই ওই বাড়িটি বহুদিন ধরে ফাঁকা পড়ে ছিল। সোমবার এলাকায় ক্রিকেট খেলা (Cricket) হচ্ছিল। সেই সময়ে বল ওই বাড়ির ভিতরে পড়ে। সেটি এক কিশোর আনতে গেলে তার চোখে পড়ে ওই কঙ্কাল। ঘটনার ভিডিও সে নিজের মোবাইলে তুলে ফেসবুকে পোস্ট করতেই তা ভাইরাল হয়ে যায় (Viral Video)।

ভিডিওয় দেখা গেছে, বাড়ির রান্নাঘরের মেঝেতে উপুড় হয়ে পড়ে রয়েছে একটি কঙ্কাল। আশপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিছু বাসনপত্রও। খবর পেয়ে ঘটনাস্থলে যায় হাবিবনগর থানার পুলিশ। দক্ষিণ-পশ্চিম জোনের ডেপুটি কমিশনার চন্দ্রমোহন নেতৃত্বে বাড়ির তালা ভেঙে কঙ্কালটি উদ্ধার করা হয়। পরে CLUES টিমও এসে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে।

পুলিশ সূত্রে খবর, ওই বাড়িটির মালিক মুনির খান নামে এক ব্যক্তি, যাঁর ১০ জন সন্তান রয়েছে। এলাকাবাসীদের দাবি, বাড়িটি গত সাত বছর ধরে ফাঁকা পড়ে রয়েছে। পুলিশ জানিয়েছে, মুনির খানের চতুর্থ সন্তানই সেখানে থাকতেন। বয়স ছিল প্রায় ৫০ বছর। তিনি ছিলেন অবিবাহিত এবং মানসিক ভাবে কিছুটা অসুস্থ বলেও মনে করা হচ্ছে।

এসিপি কিশান কুমার জানিয়েছেন, "মৃত ব্যক্তির হাড়গুলি ভেঙে গুঁড়ো হয়ে গেছিল। কোথাও রক্ত বা লড়াইয়ের চিহ্ন নেই। আপাতভাবে মনে হচ্ছে এটি স্বাভাবিক মৃত্যু হতে পারে। পরিবারের বাকি সদস্যদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে।"

পুলিশ সূত্রে আরও জানা গেছে, মৃত ব্যক্তির পরিচয় এবং মৃত্যুর কারণ জানতে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য মঙ্গলবারের মধ্যে ইনকোয়েস্ট রিপোর্ট জমা পড়বে বলে জানিয়েছে পুলিশ।


```