Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

সনিয়ার বিরুদ্ধে 'ভোটার তালিকায় নাম' মামলার আর্জি খারিজ, অভিযোগ টেকসই নয়, জানাল দিল্লির আদালত

অভিযোগকারীর দাবি, ১৯৮০ সালের জানুয়ারিতেই প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সরকারি বাসভবনে ভোটার তালিকায় নাকি সনিয়ার নাম যুক্ত করা হয়েছিল। 

সনিয়ার বিরুদ্ধে 'ভোটার তালিকায় নাম' মামলার আর্জি খারিজ, অভিযোগ টেকসই নয়, জানাল দিল্লির আদালত

সনিয়া গান্ধী

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 11 September 2025 18:31

দ্য ওয়াল ব্যুরো: বিতর্কের অবসান ঘটিয়ে দিল্লির আদালত (Delhi Court) বৃহস্পতিবার কংগ্রেসের শীর্ষনেত্রী (Congress Leader) সনিয়া গান্ধীর (Sonia Gandhi) বিরুদ্ধে দায়ের করতে চাওয়া মামলার আর্জি খারিজ করে দিল। অভিযোগ ছিল, ভারতীয় নাগরিকত্ব গ্রহণের আগে তাঁর নাম নাকি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিল (Name In Voter List Before Citizenship)।

অভিযোগকারীর দাবি, ১৯৮০ সালের জানুয়ারিতেই প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সরকারি বাসভবনে ভোটার তালিকায় নাকি সনিয়ার নাম যুক্ত করা হয়েছিল। অথচ তিনি ভারতীয় নাগরিকত্ব পান ১৯৮৩ সালের ৩০ এপ্রিল। এই তথ্যের ভিত্তিতেই সনিয়ার বিরুদ্ধে ফৌজদারি মামলা রুজুর আবেদন জানানো হয়।

তবে আদালত জানায়, এই অভিযোগ টেকসই নয়। ফলে মামলার প্রক্রিয়া এগোয়নি (Court Relief For Sonia Gandhi)।

ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ধারা ১৭৫(৪) এর অধীনে আবেদনটি দাখিল করা হয়েছিল। এই ধারা অনুযায়ী একজন ম্যাজিস্ট্রেটকে তদন্তের নির্দেশ দিতে পারেন। তাই মামলাকারী ম্যাজিস্ট্রেটের কাছে পুলিশকে এফআইআর নথিভুক্ত করার এবং জালিয়াতির তদন্তের নির্দেশ দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন। এ দিন অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বৈভব চৌরাসিয়া সনিয়া গান্ধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এই আবেদনটি খারিজ করে দেন।

গত মাসে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য ১৯৮০ সালের নির্বাচনী তালিকার কিছু অংশ প্রকাশ করে দাবি করেছিলেন, সনিয়া গান্ধীর নাম গান্ধী পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে তালিকায় উঠে এসেছিল। তাঁর অভিযোগ, নাগরিকত্বের আগেই ভোটার তালিকায় নাম তোলা হয়েছিল এবং ১৯৮২ সালে জনসমালোচনার জেরে তা মুছেও দেওয়া হয়। পরে আবার ১৯৮৩ সালে নাম ফিরিয়ে আনা হয়, যা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

মালব্যর বক্তব্য, "যখন পুনরায় তালিকা সংশোধন হয়, তার যোগ্যতা নির্ধারণের দিন ছিল ১৯৮৩ সালের ১ জানুয়ারি। অথচ সনিয়া গান্ধী নাগরিকত্ব পান সেই বছরের ৩০ এপ্রিল। তাহলে কীভাবে তাঁর নাম ফের অন্তর্ভুক্ত হল?"

বস্তুত, সনিয়ার জন্ম ১৯৪৬ সালে ইতালিতে। তখন তাঁর নাম ছিল সনিয়া মাইনো। ১৯৬৮ সালে তাঁর সঙ্গে রাজীব গান্ধীর বিয়ে হওয়ার পর গান্ধী পরিবারের অংশ হয়ে ওঠেন সনিয়া, জুড়ে নেন গান্ধী পদবি।

কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীর নাগরিকত্ব পাওয়ার আগে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ করেছিল বিজেপি। ধোপেই টিকল না ওই অভিযোগ। সেই আবেদনই বৃহস্পতিবার খারিজ করে দিল দিল্লির আদালত।


```