Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

বেঙ্গালুরুতে পদপিষ্টের ঘটনায় মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রীকে তলব রাহুলের

মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া দুর্ঘটনায় শোক জানিয়ে বলেছিলেন, এই ঘটনা ঘটা উচিত ছিল না।

বেঙ্গালুরুতে পদপিষ্টের ঘটনায় মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রীকে তলব রাহুলের

রাহুল গান্ধী, সিদ্দারামাইয়া ও ডিকে শিবকুমার। ফাইল ছবি।

শেষ আপডেট: 9 June 2025 17:34

দ্য ওয়াল ব্যুরো: বেঙ্গালুরুতে পদপিষ্ট হওয়ার ঘটনায় কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ও উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারকে দিল্লিতে তলব করল কংগ্রেস হাইকমান্ড। দলীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে সিদ্দারামাইয়া ও শিবকুমারকে লোকসভা সদস্য রাহুল গান্ধীর সঙ্গে দেখা করার নির্দেশ পাঠানো হয়েছে। সরকারি অনুষ্ঠানসূচিতে শিবকুমার বর্তমানে দিল্লিতেই রয়েছেন। রাহুল দেখা করতে বলায় সম্ভবত সোমবার শিবকুমার রাজধানীতেই থেকে যাবেন।

গত রবিবার মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া দুর্ঘটনায় শোক জানিয়ে বলেছিলেন, এই ঘটনা ঘটা উচিত ছিল না। তবে সাফাই গেয়ে তিনি বলেন, তাঁর সরকারের সঙ্গে ক্রিকেট স্টেডিয়ামের কোনও সম্পর্ক ছিল না। মহিশূরে সাংবাদিকদের বলেন, এরকম ঘটনা ঘটা উচিত ছিল না। যা ঘটেছে তা ক্রিকেট স্টেডিয়ামে। আমার সঙ্গে ক্রিকেট স্টেডিয়ামের কোনও সম্পর্ক ছিল না।

এই দুর্ঘটনায় বেঙ্গালুরুর পুলিশ কমিশনারকে বলির পাঁঠা করা হয়েছে। এর জবাবে সিদ্দারামাইয়া জানান, শুধু পুলিশ কমিশনার নন, পাঁচ অফিসারকে সাসপেন্ড করা হয়েছে এবং গোয়েন্দা প্রধানকে বদলি করা হয়েছে। শুধু তাই নয়, আমার রাজনৈতিক সচিবকে সরিয়ে দিয়েছি। আমরা বেশ কয়েকটি পদক্ষেপ করেছি।

বেঙ্গালুরুতে আরসিবির (RCB) বিজয় মিছিলে পদপিষ্ট (Bengaluru Stampede) হয়ে ১১ জন সমর্থকের মৃত্যুর ঘটনায় এভাবেই নিজেকে ও নিজের প্রশাসনকে আড়াল করতে চান কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া (Siddaramaiyah)। শুধু তাই নয়। গোটা ঘটনার জন্য পুলিশ কর্মকর্তাদেরও কাঠগড়ায় তুলেছেন তিনি। সিদ্দারামাইয়া বলেনএটা কোনও সরকার-আয়োজিত অনুষ্ঠান ছিল না। আমায় আমন্ত্রণও জানানো হয়নি। আহতদের ৩টে ৫০ নাগাদ হাসপাতালে ভর্তি করা হলেও আমি জানতে পারি পৌনে ছ’টায়৷ পদপিষ্টের ঘটনা ঘটাই উচিত নয়। ভীষণ মর্মান্তিক।


```