Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

দক্ষিণে বাড়ছে কংগ্রেসের দাপট, তেলঙ্গানা পুর নির্বাচনে ধরাশায়ী বিজেপি, কামব্যাকের চেষ্টায় বিআরএস

তেলঙ্গানার পুর নির্বাচনে একচেটিয়া দাপট দেখাল কংগ্রেস, কার্যত উড়ে গেল বিজেপি। বিআরএস সামান্য ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও দক্ষিণে কংগ্রেসের শক্ত অবস্থান আরও পোক্ত হল।

দক্ষিণে বাড়ছে কংগ্রেসের দাপট, তেলঙ্গানা পুর নির্বাচনে ধরাশায়ী বিজেপি, কামব্যাকের চেষ্টায় বিআরএস

কংগ্রেসের পতাকা (ফাইল ছবি)

গার্গী দাস

শেষ আপডেট: 13 February 2026 17:02

দ্য ওয়াল ব্যুরো: ক্রমে দক্ষিণ ভারতকে নিজেদের পোক্ত রাজনৈতিক ঘাঁটি করে তুলছে কংগ্রেস (Congress)। কেরলের পর এবার তেলঙ্গানার স্থানীয় নির্বাচন— দুই জায়গাতেই একচেটিয়া দাপট হাত শিবিরের। শুক্রবার দুপুর দেড়টা পর্যন্ত পাওয়া প্রাথমিক ফলাফলে পরিষ্কার, কংগ্রেসের তোড়ে কার্যত উধাও বিজেপি। সামান্য হলেও ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিল ভারত রাষ্ট্র সমিতি (Bharat Rashtra Samithi—BRS)।

দুপুর দেড়টা পর্যন্ত ১১৬টি পুরসভার ২৫৮২টি ওয়ার্ডের যা ফল প্রকাশিত হয়েছে, তাতে কংগ্রেস এগিয়ে ৫০৬ ওয়ার্ডে। গত লোকসভা ভোটে রাজনৈতিক মানচিত্র থেকে প্রায় মিলিয়ে যাওয়া বিআরএস এবার স্থানীয় ভোটে কামব্যাকের ইঙ্গিত দিচ্ছে— এ পর্যন্ত তাদের ঝুলিতে ২৮২ ওয়ার্ড। বিজেপির অবস্থা আরও শোচনীয়— এখনও তিন সংখ্যায় পৌঁছতেই পারেনি গেরুয়া শিবির। এখন পর্যন্ত যা পাওয়া গেছে, তাতে বিজেপির দখলে ৭৫টি ওয়ার্ড।

তুলনা করলে ছবিটা আরও স্পষ্ট হবে। গত লোকসভা ভোটে তেলঙ্গানার ১৭টির মধ্যে আট আসন দখল করেছিল বিজেপি। সেই দলেরই এখন স্থানীয় ভোটে কার্যত সাফ হওয়ার পরিস্থিতি। পুরসভার পাশাপাশি পুরনিগমেও চিত্র এক, শেষ পাওয়া খবর পর্যন্ত ৭টি পুরনিগমের ৭টিতেই এগিয়ে কংগ্রেস। এই ধারা বজায় থাকলে তেঙ্গানায় ঐতিহাসিক জয়ের দোরগোড়ায় হাত শিবির।

স্থানীয় ভোট সাধারণত ক্ষমতাসীন দলের দিকেই ঝুঁকে থাকে, এমন গা-সওয়া ধারণাকে উলটে দিয়ে তেলঙ্গানায় এবার আলাদা ছবি। একপেশেভাবে কংগ্রেসের এগোনো অনেকের কাছেই অপ্রত্যাশিত। আর এখানেই উঠছে বড় প্রশ্ন, দক্ষিণ ভারত কি তবে কংগ্রেসের নতুন রাজনৈতিক দুর্গ?

ইতিমধ্যেই কর্নাটকে কংগ্রেসের সরকার। সদ্য হওয়া কেরলের স্থানীয় নির্বাচনেও এগিয়ে ছিল হাত শিবির। তামিলনাড়ু (Tamil Nadu) এবং পুদুচেরি (Puducherry), এই দু’জায়গাতেও আসন্ন নির্বাচনে কংগ্রেস জোটকে ধরা হচ্ছে ‘হট ফেভারিট’ হিসেবে। অন্তত সমীক্ষা তো তাই বলছে। এবার তেলঙ্গানার ফলাফলেও দেখা যাচ্ছে কংগ্রেসের দাপট— দক্ষিণে রাজনৈতিক জমি শক্ত করে ফেলছে হাত শিবির।


```