Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
জিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ড

স্কুলের সামনেই বন্ধুকে হেনস্থা! ঝগড়া থামাতে গিয়ে বেধড়ক মার খেল নাবালক, ঘটনাস্থলেই মৃত্যু

ঘটনার দিন স্পেশ্যাল ক্লাস শেষ করে স্কুল থেকে বেরোচ্ছিল সে। সেই সময় দেখে, স্কুলের সামনেই স্থানীয় কয়েকজন কিশোরের মধ্যে বাগ্‌বিতণ্ডা হচ্ছে এবং ক্রমশ তা হাতাহাতিতে গড়াচ্ছে।

স্কুলের সামনেই বন্ধুকে হেনস্থা! ঝগড়া থামাতে গিয়ে বেধড়ক মার খেল নাবালক, ঘটনাস্থলেই মৃত্যু

মৃত নাবালক

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 24 February 2026 11:50

দ্য ওয়াল ব্যুরো: কর্নাটকের (Karnataka) শিবমোগা জেলায় এক সরকারি স্কুলের সামনে পরিচিতের হেনস্থার প্রতিবাদ করতে গিয়ে দশম শ্রেণির এক ছাত্রের মৃত্যু (Minor Beaten To Death) ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে ঘটনাটি ঘটে। মৃত ছাত্রের বয়স ছিল মাত্র ১৬ বছর।

ঘটনার দিন স্পেশ্যাল ক্লাস শেষ করে স্কুল থেকে বেরোচ্ছিল সে। সেই সময় দেখে, স্কুলের সামনেই স্থানীয় কয়েকজন কিশোরের মধ্যে বাগ্‌বিতণ্ডা হচ্ছে এবং ক্রমশ তা হাতাহাতিতে গড়াচ্ছে। তাঁদের মধ্যে একজনকে সে চিনত বলে জানা গেছে। পরিস্থিতি উত্তপ্ত হতে দেখে সে এগিয়ে গিয়ে দু’পক্ষকে শান্ত করার চেষ্টা করে। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার বদলে উল্টে আক্রমণের মুখে পড়ে ওই ছাত্রই।

তদন্তকারীদের দাবি, কয়েকজন মিলে তাকে ঘিরে ফেলে এবং এলোপাথাড়ি মারধর শুরু করে। বুক-সহ শরীরের বিভিন্ন অংশে একাধিক আঘাত লাগে নাবালকের। ঘটনাস্থলেই সে মাটিতে লুটিয়ে পড়ে। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

যে কিশোরকে বাঁচাতে সে এগিয়েছিল, সে বর্তমানে চিকিৎসাধীন। তার অবস্থা নিয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।

জেলার পুলিশ সুপার নিখিল জানান, ঘটনায় জড়িত সকলেই নাবালক এবং একই এলাকার বাসিন্দা। তাঁরা কাছাকাছি একটি স্কুলে একসঙ্গে পড়াশোনা করেছিল বলেও জানা গেছে। “ওরা পরস্পরের পরিচিত। একটি ঝগড়া হাতাহাতিতে পরিণত হলে মৃত কিশোরটি তা থামাতে যায়। সেই সময় তাকে মারধর করা হয়। হাসপাতালে পৌঁছনোর আগেই তার মৃত্যু হয়,” বলেন পুলিশ সুপার।

ইতিমধ্যে দু’জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। প্রত্যক্ষদর্শী এক নাবালকের বয়ানের ভিত্তিতে আরও কয়েকজনের পরিচয় জানার চেষ্টা চলছে। ঠিক কী কারণে ঝগড়ার সূত্রপাত, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে তুচ্ছ কোনও বিষয় থেকেই অশান্তির শুরু বলে মনে করা হচ্ছে।

এলাকায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে প্রশাসনের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

স্থানীয় বিধায়ক এস এন চন্নবাসাপ্পা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে তিনি মৃত ছাত্রের পরিবারের সঙ্গে দেখা করেন এবং হাসপাতালে গিয়ে আহত কিশোরের অবস্থার খোঁজ নেন।


```