Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

নীতীশের সঙ্গে দেখা করলেন চিরাগ, বিহারে উপমুখ্যমন্ত্রী পদের দাবি নিয়ে জল্পনা

লোক জনশক্তি পার্টির (রামবিলাস) সর্বময় কর্তা চিরাগের এই দেখা করার সঙ্গে সঙ্গে পাটনার রাজনৈতিক অলিন্দে একটাই কথা ঘোরাফেরা করছে, অতঃপর কী!

নীতীশের সঙ্গে দেখা করলেন চিরাগ, বিহারে উপমুখ্যমন্ত্রী পদের দাবি নিয়ে জল্পনা

একসময় শত্রুভাবাপন্ন দুই নেতা জড়াজড়ি করে ক্যামেরার সামনে হাসিমুখে পোজ দিয়ে ছবিও তোলেন।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 15 November 2025 13:29

দ্য ওয়াল ব্যুরো: কথায় বলে, রাজনীতিতে অসম্ভব বলে কিছু হয় না। সেই প্রবাদ সত্যি করে বিহারে শাসক জোটের জেতার পরদিনই, শনিবার, একদা প্রতিদ্বন্দ্বী মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে দেখা করলেন শরিক নেতা চিরাগ পাসোয়ান। লোক জনশক্তি পার্টির (রামবিলাস) সর্বময় কর্তা চিরাগের এই দেখা করার সঙ্গে সঙ্গে পাটনার রাজনৈতিক অলিন্দে একটাই কথা ঘোরাফেরা করছে, অতঃপর কী!

শনিবার সকালেই পাটনার বহু জায়গায় পোস্টার পড়ে গিয়েছে নীতীশ কুমারই বিহারের নেতা বলে। টাইগার অভি জিন্দা হ্যায় লেখা পোস্টারও দেখা যাচ্ছে শহরের আনাচেকানাচে। ৮৯টি আসন পেয়ে একক বৃহত্তম দল বিজেপি এখনও চুপ থাকলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবারই সুশাসন কি জিত অর্থাৎ সুশাসনবাবু নীতীশের কপালেই মুখ্যমন্ত্রীর তিলক এঁকে দিয়েছেন। ফলে এই অবস্থায় নীতীশ কুমারের সঙ্গে চিরাগের দেখা করার একটাই অর্থ হতে পারে, তিনি উপমুখ্যমন্ত্রী পদের দাবি জানাতেই সকাল সকাল হাজির হন তাঁর কাছে।

ভোট শুরুর আগে থেকেই এনডিএ-র মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিয়ে জল্পনা চলছিল। কিন্তু, ফলাফল প্রকাশের পর থেকে তা আরও ধূমায়িত হচ্ছে এই কারণে যে, বিজেপি একক সংখ্যাগরিষ্ঠ পেয়েছে। জেডিইউ নেতা নীতীশ কুমার দীর্ঘদিন ধরেই অসংলগ্ন আচরণ করছেন, শরীর অসুস্থ, ভারসাম্য রাখতে পারছেন না, ইত্যাদি গুঞ্জন শোনা যাচ্ছে। সেখানে এবার তাঁকে ফের মুখ্যমন্ত্রী করা নিয়ে অনেকেই কল্পনার জাল বিছিয়ে চলেছেন। এই প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হনুমান চিরাগ পাসোয়ানের দেখা করা নিয়ে প্রবল আলোচনা শুরু হয়ে গিয়েছে।

অনেকেই ধারণা করে নিচ্ছেন যে, কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ এবার দিল্লির ঠিকানা গুটিয়ে বিহারের উপমুখ্যমন্ত্রী হতে চলেছেন। কেন্দ্রীয় মন্ত্রী তথা লোক জনশক্তি পার্টির (রামবিলাস) নেতা চিরাগের দল বিহার বিধানসভা ভোটে অভূতপূর্ব ফল করেছে। ২০২০ সালের একটি আসন থেকে এবার ১৯টি আসন দখল করেছে এলজেপি। শুধু তাই নয়, শাসক জোটের অভ্যন্তরে তাঁর দলই তৃতীয় বড় দলের মর্যাদা পেয়েছে। এই অবস্থায় স্বভাবতই প্রশ্ন উঠছে যে, চিরাগ কি দিল্লির রাজনীতি ছেড়ে পাটলিপুত্রের জোট সংসার সামলাতে চলে আসবেন?

এ সপ্তাহের গোড়ার দিকে চিরাগকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি কি উপমুখ্যমন্ত্রীর পদ দাবি করবেন? তার জবাবে তিনি বলেছিলেন, এনডিএ যদি জেতে তাহলে তাঁর দল উপমুখ্যমন্ত্রী পদ চাইতে পারে। চিরাগ আরও বলেছিলেন, আমি বিশ্বাস করি সবসময় আমার স্ট্রাইক রেট ১০০ শতাংশের কাছাকাছি থাকবে। আমার বিশ্বাস, জোটের মধ্যে পারস্পরিক সম্মানবোধ থাকা উচিত। কেউ যদি ভাল ফল করে, তাহলে তাঁকে নিশ্চই পুরস্কার দেওয়া উচিত। তবে তিনি একথাও বলেন, প্রধানমন্ত্রী মোদী আমাকে কেন্দ্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন। আমি চেষ্টা করছি কী করে খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রককে আরও মজবুত করা যায়। একথাও ঠিক যে, আমি নিজে উপমুখ্যমন্ত্রী পদ নিতে চাই না। কিন্তু আমাদের দলের কারও নিশ্চই পাওয়া উচিত।

২০০০ সালে প্রতিষ্ঠা হয়েছিল লোক জনশক্তি পার্টির। শুরুতে এনডিএতে থাকলেও গোধরা দাঙ্গার পর জোট ভেঙে বেরিয়ে আসেন দল। ইউপিএতে আসার পর রামবিলাস পাসোয়ান বেশ কয়েকবার মন্ত্রী হন। ২০১৪ সালে এলজেপি ফের এনডিএ জোটে যোগ দেয়। পাসোয়ান ফের নরেন্দ্র মোদীর ক্যাবিনেটে চলে আসেন। রামবিলাসের মৃত্যুর পর ছেলে চিরাগের সঙ্গে কাকা পশুপতিকুমার পরসের ঝামেলায় দল ভেঙে যায়। ২০২১ সালের জুন মাসে চিরাগ রামবিলাস পন্থী দলের নেতা নির্বাচিত হন। ২০২৪ সালে চিরাগ ও তাঁর দল লোকসভার পাঁচটি আসনে প্রার্থী দিয়ে পাঁচটিতেই জয়লাভ করে এনডিএ-র কাছাকাছি চলে আসেন।

এদিন দেখা করার পর চিরাগ বলেন, তিনি জেডিইউকে প্রধানকে অভিনন্দন জানাতে এসেছিলেন। কিন্তু, রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা, তিনি উপমুখ্যমন্ত্রী পদটিকে পাখির চোখ করে এগতে চাইছেন। পাসোয়ান যে এক্স পোস্টটি করেছেন তাতে দেখা যাচ্ছে বিদায়ী মুখ্যমন্ত্রী নীতীশ তাঁকে উষ্ণ স্বাগত জানাচ্ছেন। একসময় শত্রুভাবাপন্ন দুই নেতা জড়াজড়ি করে ক্যামেরার সামনে হাসিমুখে পোজ দিয়ে ছবিও তোলেন।


```