Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ছত্তীসগড়ে আবার মাওবাদী নিধন, যৌথবাহিনীর গুলিতে নিহত ৬, উদ্ধার একে-৪৭-সহ বিপুল অস্ত্র

ঘটনাস্থল থেকেই উদ্ধার হয়েছে একটি একে-৪৭ রাইফেল, একটি এসএলআর, প্রচুর বিস্ফোরক, ওয়াকিটকি, ক্যাম্পিং সরঞ্জাম-সহ অন্যান্য নাশকতামূলক জিনিসপত্র।

ছত্তীসগড়ে আবার মাওবাদী নিধন, যৌথবাহিনীর গুলিতে নিহত ৬, উদ্ধার একে-৪৭-সহ বিপুল অস্ত্র

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 18 July 2025 22:35

দ্য ওয়াল ব্যুরো: বস্তারের অরণ্যে (Chhattisgarh) ফের বড় সাফল্য যৌথবাহিনীর (Security Forces)। নারায়ণপুর (Narayanpur) জেলার গভীর অরণ্য অবুঝমাঢ়ে শুক্রবার ভোরে যৌথবাহিনীর মাওবাদী দমন অভিযানে (Encounter) অন্তত ছ’জন মাওবাদী নিহত হয়েছে (Six Maoist killed)। রাজ্য পুলিশের দাবি, নিহতরা নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওবাদী)-র পিএলজিএ অর্থাৎ পিপলস লিবারেশন গেরিলা আর্মির সক্রিয় সদস্য।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে ফরওয়ার্ড অপারেটিং বেস (এফওবি) থেকে অভিযান শুরু করে সিআরপিএফ, ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) ও ‘বস্তার ফাইটার্স’ নামে একটি বিশেষ ইউনিট। অভিযানে জঙ্গলের ভিতরে ঢুকতেই যৌথবাহিনীকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে মাওবাদীরা। পাল্টা গুলিতে ঝাঁঝরা হয়ে যায় ছয় মাওবাদী।

ঘটনাস্থল থেকেই উদ্ধার হয়েছে একটি একে-৪৭ রাইফেল, একটি এসএলআর, প্রচুর বিস্ফোরক, ওয়াকিটকি, ক্যাম্পিং সরঞ্জাম-সহ অন্যান্য নাশকতামূলক জিনিসপত্র।

রাজ্য পুলিশের এক উচ্চপদস্থ কর্তা জানান, “এই অঞ্চলেই কিছুদিন আগে মাওবাদী সংগঠনের শীর্ষ নেতা বাসবরাজ ও তাঁর ২৭ সহযোগী নিরাপত্তাবাহিনীর গুলিতে মারা যান। তারপর থেকেই ফের মাথাচাড়া দিচ্ছিল মাওবাদী তৎপরতা। তাই নতুন করে অভিযান শুরু হয়েছে।”

তিনি আরও জানান, “জঙ্গলের ভিতরে এখনও বেশ কয়েকটি মাওবাদী ক্যাম্প চিহ্নিত করা গিয়েছে। পুরো এলাকা ক্লিয়ার না হওয়া পর্যন্ত অভিযান চলবে।”


```