Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ছত্তীসগড়ে এনকাউন্টার, খতম নকশাল নেত্রী, মাথার দাম ছিল ৫ লাখ

ছত্তীসগড়ের সুকমায় নিরাপত্তাবাহিনীর এনকাউন্টারে খতম হলেন এক মহিলা নকশাল নেত্রী। তাঁর মাথায় ছিল ৫ লক্ষ টাকার পুরস্কার। পুলিশ সূত্রে খবর, তিনি একাধিক নকশাল মামলার অভিযুক্ত ছিলেন।

ছত্তীসগড়ে এনকাউন্টার, খতম নকশাল নেত্রী, মাথার দাম ছিল ৫ লাখ

প্রতীকী ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 18 September 2025 18:32

দ্য ওয়াল ব্যুরো: ছত্তীসগড়ের সুকমায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম হলেন এক মহিলা মাওবাদী নেত্রী। নিহতের নাম বুস্কি নুপ্পো। মাথার দাম ছিল ৫ লক্ষ টাকা। পলাতক এই নেত্রী একাধিক নৃশংস ঘটনার সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

অভিযোগ, নুপ্পো সুকমা ও দান্তেওয়াড়া জেলার অন্তত ৯টি নকশাল মামলায় ওঁতপ্রোতভাবে জড়িত। বয়স হয়েছিল ৩৫ বছর। তিনি মাওবাদীদের মালঙ্গির এরিয়া কমিটির সদস্য ছিলেন।

গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সকালে গুফদি ও পেরমাপাড়া গ্রামের মাঝে জঙ্গলে অভিযান চালায় জেলা রিজার্ভ গার্ডের একটি দল। ওই পাহাড়ি এলাকায় সংঘর্ষ শুরু হয়। পাল্টা গুলি চালালে নুপ্পোর মৃত্যু হয়।

এনকাউন্টার সাইট থেকে উদ্ধার হয়েছে একটি ৩১৫ বোর রাইফেল, পাঁচ রাউন্ড কার্তুজ, একটি ওয়্যারলেস সেট, আটটি ডেটোনেটর, প্রায় ১০ মিটার কর্ডেক্স তার, চারটি জেলেটিন স্টিক, গানপাউডার, একটি রেডিও এবং প্রচুর মাওবাদী লিটারেচার।

এর একদিন আগে ছত্তীসগড়ের নারায়ণপুরে আত্মসমর্পণ করেছেন ১২ জন নকশাল। তাঁদের মধ্যে ছিলেন পাঁচ মহিলা। ১২ জনের মধ্যে ৯ জনের মাথার দাম ছিল মোট ১৮ লক্ষ টাকা। জেলা পুলিশ সুপার রবিনসন গুরিয়া জানান, তাঁরা সিনিয়র পুলিশ আধিকারিক ও আইটিবিপি কর্তাদের সামনে আত্মসমর্পণ করেন।

আত্মসমর্পণকারীদের বক্তব্য, মাওবাদীদের 'ফাঁপা' মতাদর্শে তাঁরা হতাশ হয়েছেন। নিরীহ আদিবাসীদের উপর নৃশংসতা এবং সংগঠনের ভেতরে বাড়তে থাকা দ্বন্দ্বে ক্ষুব্ধ হয়েই তাঁরা মূল স্রোতে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।

তথ্য বলছে, মূল স্রোতে যেমন অনেকে ফিরেছেন তেমনই শুধু ২০২৫ সালেই ছত্তীসগড়ে বিভিন্ন এনকাউন্টারে মোট ২৪৭ জন নকশাল খতম হয়েছেন। অভিযান চলছে এবং নকশাল দমনে আগামিদিনেও চলবে বলে জানিয়েছে প্রশাসন।


```