Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ছত্তীসগড়ে বড়সড় অভিযান, গুলির লড়াইয়ে খতম ১০ নকশাল, মৃতদের মধ্যে রয়েছেন শীর্ষ নেতাও

প্রাথমিক রিপোর্টে নিশ্চিত করা হয়েছে, মৃত ১০ জনের মধ্যে রয়েছেন নকশাল সেন্ট্রাল কমিটির সদস্য মনোজ, যিনি মোডেম বলকৃষ্ণ নামেও পরিচিত। 

ছত্তীসগড়ে বড়সড় অভিযান, গুলির লড়াইয়ে খতম ১০ নকশাল, মৃতদের মধ্যে রয়েছেন শীর্ষ নেতাও

মৃতদের মধ্যে রয়েছেন শীর্ষ নেতাও। যাঁর মাথার দাম রাখা হয়েছিল ১ কোটি টাকা।

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 11 September 2025 19:55

দ্য ওয়াল ব্যুরো: ছত্তীসগড়ের (Chhattisgarh Naxal) গাড়িয়াবন্দ জেলায় (Gariyaband District) নিরাপত্তা বাহিনীর সঙ্গে দীর্ঘক্ষণ গুলির লড়াইয়ে খতম ১০ নকশাল (Naxal Death)। নিহতদের মধ্যে রয়েছেন নকশাল সেন্ট্রাল কমিটির সদস্য মনোজ ওরফে মোডেম বলকৃষ্ণ। তাঁর মাথার দাম ছিল ১ কোটি টাকা।

গোপন সূত্রে খবর, অভিযান শুরু

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৈনপুর অরণ্য এলাকায় নকশালদের ঘাঁটি থাকার খবর আসে গোয়েন্দাদের হাতে। সেই তথ্যের ভিত্তিতে ই-৩০, এসটিএফ এবং কোবরা ব্যাটেলিয়নের যৌথ দল মঙ্গলবার ভোর থেকেই অভিযান শুরু করে। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে নিরাপত্তা বাহিনীর সঙ্গে নকশালদের গুলির লড়াই তীব্র হয়।

খতম শীর্ষ নকশাল নেতা

প্রাথমিক রিপোর্টে নিশ্চিত করা হয়েছে, মৃত ১০ জনের মধ্যে রয়েছেন নকশাল সেন্ট্রাল কমিটির সদস্য মনোজ, যিনি মোডেম বলকৃষ্ণ নামেও পরিচিত। বহু বছর ধরেই তাঁর সন্ধান করছিল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।

অভিযানে অংশ নেয় সিআরপিএফ-এর কোবরা কমান্ডো, ছত্তীসগড় পুলিশের বিশেষ দফতর ও অন্যান্য বাহিনী। নিরাপত্তা কর্মকর্তাদের দাবি, “গাড়িয়াবন্দ জেলায় সংঘটিত এই অভিযানে অন্তত ১০ জন নকশালকে খতম করা গিয়েছে।” তবে মৃতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য মাঠ পর্যায়ের যাচাইয়ের পরেই সরকারি ভাবে ঘোষণা করা হবে।

গত কয়েক মাস ধরেই ছত্তীসগড় জুড়ে চলছে তীব্র নকশাল দমন অভিযান। গাড়িয়াবন্দ জেলায় এই অভিযান তারই অঙ্গ। প্রশাসনের আশা, এই সাফল্য নকশাল কার্যকলাপে বড় ধাক্কা দেবে।

বস্তুত, এর আগে ছত্তীসগড়ের বিজাপুরে ১,০০০ মাওবাদীকে নিকেশ করতে এলাকা ঘিরে ফেলেছিল তিন রাজ্যের ২০,০০০-এরও বেশি নিরাপত্তাকর্মী। ছত্তীসগড়, তেলঙ্গনা ও মহারাষ্ট্রের নিরাপত্তা বাহিনীর পরিচালিত যৌথ সেই অভিযানই ছিল দেশের সর্ববৃহৎ মাওবাদী-বিরোধী অভিযান।


```