Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

বিশ্বের উচ্চতম চেনাব রেলব্রিজের উদ্বোধন শুক্রবার, দুর্দান্ত ছবি শেয়ার করলেন ওমর আবদুল্লা

পাহাড়, নদী আর প্রকৃতির মাঝে দাঁড়িয়ে থাকা সেতু দুটিকে "ইঞ্জিনিয়ারিং চমক" বলেই মনে করছেন সকলে।

বিশ্বের উচ্চতম চেনাব রেলব্রিজের উদ্বোধন শুক্রবার, দুর্দান্ত ছবি শেয়ার করলেন ওমর আবদুল্লা

চেনাব ব্রিজ - ফাইল ছবি

শেষ আপডেট: 5 June 2025 19:36

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বের সর্বোচ্চ রেল সেতু হিসেবে স্বীকৃত চেনাব ব্রিজের উদ্বোধন হবে শুক্রবার। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার ঠিক আগের দিন বৃহস্পতিবার, জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা সেটির পরিদর্শনে যান। চেনাব ব্রিজ ছাড়াও তিনি অঞ্জি ব্রিজও পরিদর্শন করেন যা ভারতের প্রথম ঝুলন্ত রেল সেতু।

এই দুই সেতু বানানো হয়েছে উধমপুর-শ্রীনগর-বারামুলা রেল প্রকল্প (USBRL)-এর অংশ হিসেবে। এর ফলে কাশ্মীর উপত্যকার সঙ্গে সারা বছর ধরে রেলপথে যোগাযোগ থাকবে জম্মুর এবং দেশের বাকি অংশের। আগে যেখানে বরফ বা খারাপ আবহাওয়ার জন্য যোগাযোগ বন্ধ থাকত, এবার তা হবে না।

পাহাড়, নদী আর প্রকৃতির মাঝে দাঁড়িয়ে থাকা সেতু দুটিকে 'ইঞ্জিনিয়ারিং চমক' বলেই মনে করছেন সকলে। তা পরিদর্শন করে সোশ্যাল মিডিয়ায় জম্ম-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা লেখেন, ''বিশ্বের সবচেয়ে উঁচু রেল সেতু, চেনাব ব্রিজ পরিদর্শন করলাম। শুক্রবার জম্মু ও কাশ্মীরের জন্য এক ঐতিহাসিক দিন। কারণ অবশেষে উপত্যকা রেলপথে দেশের বাকি অংশের সঙ্গে যুক্ত হতে চলেছে।''

বেশ কয়েক মাস আগে বিশেষভাবে তৈরি একটি বন্দে-ভারত ট্রেনের ট্রায়াল রান সফলভাবে সম্পন্ন হয়েছিল চেনাব ব্রিজে। পাশাপাশি অঞ্জি খাদ রেল ব্রিজেও সফল ট্রায়াল রান হয়েছিল। এক ঝলকে দেখে নেওয়া যাক চেনাব ব্রিজের বিশেষত্ব।

২৮ হাজার কোটি টাকা খরচে এই ব্রিজ তৈরি হয়েছে উদামপুর-শ্রীনগর-বারামুল্লা প্রকল্পের আওতায়। পৃথিবীর উচ্চতম সেতুটি (৩৫৯ মিটার) দাঁড়িয়ে আছে ১৭টি পিলারের ওপর। পুরো সেতুটি স্টিলের তৈরি এবং এর দৈর্ঘ্য ১ হাজার ৩১৫ মিটার।

যে কোনও প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করার ক্ষমতা রয়েছে এই সেতুর। সে ভূমিকম্প হোক বা, বরফ ঝড় অনায়াসেই ব্রিজ সেই বিপর্যয় মোকাবিলা করতে পারবে। প্রায় ২৮ হাজার ৬৬০ মেট্রিক টন ইস্পাত দিয়ে তৈরি হয়েছে এই সেতু। ১১১ কিলোমিটার দীর্ঘ কাটরা-বানিহাল রেলপথে রয়েছে ৮৬ কিমি দীর্ঘ এক টানেল।


```