Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আইএসআই-এর আবদার! জ্যোতির মতো আরও ২৫ জন 'টার্গেট' ছিল পাক হাই কমিশনের আধিকারিকের

আইএসআই-এর অঙ্গুলিহেলনেই যে দানিশ এইসব কাজ করতেন তা স্পষ্ট। কিন্তু কীভাবে হত 'রিক্রুটমেন্টের' কাজ?

আইএসআই-এর আবদার! জ্যোতির মতো আরও ২৫ জন 'টার্গেট' ছিল পাক হাই কমিশনের আধিকারিকের

দানিশ এবং জ্যোতি মলহোত্রা

শেষ আপডেট: 23 May 2025 16:35

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে গ্রেফতার হওয়া ইউটিউবার জ্যোতি মলহোত্রা (Jyoti Malhotra) আগেই পুলিশকে জানিয়েছিলেন, কীভাবে পাক হাই কমিশনের আধিকারিক দানিশের (Danish) সাহায্যে তিনি পাকিস্তানে থাকা-খাওয়ার ব্যবস্থা করেছিলেন। গোয়েন্দারা ইতিমধ্যে তথ্য পেয়েছেন যে, দানিশ আদতে একজন আইএসআই এজেন্ট (ISI Agent)। সেই থেকেই সন্দেহ, তিনি কোনও কৌশলে জ্যোতিকে হয়তো ফাঁদে ফেলেছিলেন। তবে শুধু জ্যোতিই তাঁর 'টার্গেট' ছিলেন না।

দু'বার পাকিস্তানে গেছিলেন জ্যোতি এবং দু'বারই তাঁকে সাহায্য করেছিলেন দানিশ। ইতিমধ্যে গোয়েন্দারা প্রাথমিকভাবে যে তথ্য পেয়েছেন তাতে অনুমান, দানিশ হাই কমিশনের ডেস্কে কাজ করতেন ঠিকই কিন্তু তার আসল উদ্দেশ্য ছিল পাকিস্তানের হয়ে চরবৃত্তির কাজ করতে পারবে এমন কাউকে খোঁজা। আর জ্যোতির মতো তিনি আরও কমপক্ষে ২৫ জনকে 'টার্গেট' করেছিলেন বলে সূত্রের খবর।

আইএসআই-এর অঙ্গুলিহেলনেই যে দানিশ এইসব কাজ করতেন তা স্পষ্ট। কিন্তু কীভাবে হত 'রিক্রুটমেন্টের' কাজ? মনে করা হচ্ছে, যারাই পাকিস্তানের ভিসার জন্য আবেদন করতেন তাদের নথি ভালভাবে খতিয়ে দেখতেন দানিশ। লক্ষ্য রাখতেন সেই ব্যক্তি এর আগে কতবার সে দেশে গেছেন বা পাকিস্তানের কোনও শহরে তার কোনও আত্মীয় থাকেন কিনা। মিল খুঁজে পেলেই চেষ্টা করা হত তাকে ফাঁদে ফেলার। কিন্তু জ্যোতিকে কীভাবে দলে টানলেন দানিশ?

ইউটিউবার হিসেবে দেশ-বিদেশ ঘুরে বেড়ালেও পাকিস্তানের প্রতি বিদেশ আকর্ষণ ছিল জ্যোতির। আর তিনি যে দানিশের দ্বারাই ভিসার আবেদন করেছিলেন তা ইতিমধ্যে জানিয়েছেন। এতএব বিষয়টি স্পষ্ট। জ্যোতির মতো একজন ট্রাভেল ভ্লগার, যিনি পাকিস্তানে যাওয়ার জন্য কার্যত ছটপট করছিলেন, তাঁকে অনায়াসেই হাতের মুঠোয় পেয়ে গেছিলেন দানিশ। তাই এক্ষেত্রে বেশি পরিশ্রম করতে হয়নি তাঁকে।

পাকিস্তানে ঘুরতে যাওয়ার পর জ্যোতি একাধিক ভিডিও বানিয়েছিলেন। তার অনেকগুলিতে তাঁকে দানিশ এবং আরও কয়েকজনের সঙ্গে দেখা গেছিল। এমনকী সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে মরিয়মের সঙ্গেও সাক্ষাৎ করেছিলেন জ্যোতি। যার নেপথ্যে দানিশ ছিলেন বলেই ধারণা গোয়েন্দাদের। শুধু তাই নয়, জ্যোতি হোয়াটসঅ্যাপ মেসেজ থেকেও জানা গেছে, তিনি পাকিস্তানেই কাউকে বিয়ে করতে চেয়েছিলেন! এর নেপথ্যেও যে দানিশের কারসাজি ছিল তা অনুমান করা কষ্টসাধ্য নয়। এখন এও সন্দেহ করা হচ্ছে, যুবকের নাম আদতে দানিশ বা এহসান নয়! আইএসআই তার আসল পরিচয় লুকোতে এই নাম দিয়েছে।


```