Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহের

ফাঁদে পড়েছিলেন জ্যোতি? ইউটিউবারের পরিচিত পাক হাই কমিশনের আধিকারিকও একজন আইএসআই এজেন্ট

 দু'বার পাকিস্তানে গেছিলেন জ্যোতি এবং দু'বারই তাঁকে সাহায্য করেছিলেন দানিশ বলে খবর।

ফাঁদে পড়েছিলেন জ্যোতি? ইউটিউবারের পরিচিত পাক হাই কমিশনের আধিকারিকও একজন আইএসআই এজেন্ট

পাক হাইকমিশনের আধিকারিকের সঙ্গে জ্যোতি

শেষ আপডেট: 22 May 2025 14:46

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের চর সন্দেহে (Pakistan Spy) গ্রেফতার হওয়া ইউটিউবার জ্যোতি মলহোত্রা (Jyoti Malhotra) যার সাহায্যে সে দেশে গেছিলেন সেই পাক হাই কমিশনের (Pak High Commission) আধিকারিকও একজন আইএসআই এজেন্ট (ISI Agent)! এর প্রমাণ পাওয়া গেছে বলেই গোয়েন্দা সূত্রে খবর। এর থেকে অনুমান করা হচ্ছে, জ্যোতিকে হয়তো পরিকল্পনা করেই ফাঁদে ফেলা হয়েছিল।

গ্রেফতার হওয়ার পর পুলিশি জেরায় জ্যোতি জানিয়েছিলেন, পাক হাই কমিশনের ওই আধিকারিক এহসান রহমান ওরফে দানিশের (Danish) সঙ্গে আলাপের পরই তিনি পাকিস্তানে থাকা-খাওয়ার ব্যবস্থা করতে পেরেছিলেন। ভিসা সংক্রান্ত ইস্যুতে তাঁর সঙ্গে আলাপ হলেও পরবর্তীতে তাঁদের ঘনিষ্ঠতা বাড়ে। দু'বার পাকিস্তানে গেছিলেন জ্যোতি এবং দু'বারই তাঁকে সাহায্য করেছিলেন দানিশ বলে খবর।

গোয়েন্দা সূত্রে খবর, ইসলামাবাদ থেকে ইস্যু করা হয়েছিল দানিশের পাসপোর্ট এবং ২০২২ সালের জানুয়ারি মাসে তিনি ভারতের ভিসা পান। তাঁর নথি বলছে, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের নরওয়ালে জন্মেছিলেন তিনি। অনুমান করা হচ্ছে, দানিশ হাই কমিশনের ডেস্কে কাজ করতেন ঠিকই কিন্তু তার আসল উদ্দেশ্য ছিল পাকিস্তানের হয়ে চরবৃত্তির কাজ করতে পারবে এমন কাউকে খোঁজা। এইভাবে জ্যোতির মতো একজন ট্রাভেল ভ্লগারকে তিনি পেয়ে যান যার পাকিস্তানের প্রতি বিশেষ 'প্রেম' ছিল। ব্যস, কাজ সহজ হয়ে যায় দানিশের।

পাকিস্তানে ঘুরতে যাওয়ার পর জ্যোতি একাধিক ভিডিও বানিয়েছিলেন। তার অনেকগুলিতে তাঁকে দানিশ এবং আরও কয়েকজনের সঙ্গে দেখা গেছিল। এমনকী সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে মরিয়মের সঙ্গেও সাক্ষাৎ করেছিলেন জ্যোতি। যার নেপথ্যে দানিশ ছিলেন বলেই ধারণা গোয়েন্দাদের। এখন এও সন্দেহ করা হচ্ছে, যুবকের নাম আদতে দানিশ বা এহসান নয়! আইএসআই তার আসল পরিচয় লুকোতে এই নাম দিয়েছে।

এখনও পর্যন্ত যা তথ্য উঠে এসেছে তাতে জ্যোতির সঙ্গে কোনও জঙ্গিযোগ পাননি হরিয়ানা পুলিশের আধিকারিকরা। তবে চরবৃত্তি করে পাকিস্তানকে যে তিনি ভারতের নানা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন এটা স্পষ্ট। জ্যোতি নিজেও জেরায় সে কথা স্বীকার করেছেন বিনা অনুশোচনায়। এও জানা গেছে, পাকিস্তান গিয়ে আফগান সীমান্তেও গেছিলেন জ্যোতি যেখানে জঙ্গিদের ট্রেনিং হয়। সেখান থেকে কিছু জিনিসের ট্রেনিংও নিয়েছিলেন তিনি। এই সবকিছুর নেপথ্যে দানিশ কিনা, সেটাই খুঁজে বের করার চেষ্টা চলছে। 


```