Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জম্মু-কাশ্মীর সফরের আগে মোদীকে পহলগামের ‘জুজু’ দেখাল কংগ্রেস, জঙ্গিরা কিন্তু ধরা পড়েনি!

প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে কংগ্রেস বলেছে, নিশ্চই ওনার মনে রয়েছে যে, পহলগাম হামলার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িতরা এখনও ধরা পড়েনি।

জম্মু-কাশ্মীর সফরের আগে মোদীকে পহলগামের ‘জুজু’ দেখাল কংগ্রেস, জঙ্গিরা কিন্তু ধরা পড়েনি!

প্রধানমন্ত্রী মোদী শুক্রবার জম্মু-কাশ্মীরের কাটরায় গিয়ে ৪৬,০০০ কোটি টাকার বেশি উন্নয়ন প্রকল্পের শিলান্যাস-উদ্বোধন করবেন।

শেষ আপডেট: 5 June 2025 18:19

দ্য ওয়াল ব্যুরো: পহলগাম জঙ্গি হানার প্রায় দেড় মাস পর শুক্রবার জম্মু-কাশ্মীরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যা নিয়ে বৃহস্পতিবার মোদীকে শ্লেষে বিঁধল কংগ্রেস। প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে কংগ্রেস বলেছে, নিশ্চই ওনার মনে রয়েছে যে, পহলগাম হামলার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িতরা এখনও ধরা পড়েনি। উল্লেখ্য, প্রধানমন্ত্রী মোদী শুক্রবার জম্মু-কাশ্মীরের কাটরায় গিয়ে ৪৬,০০০ কোটি টাকার বেশি উন্নয়ন প্রকল্পের শিলান্যাস-উদ্বোধন করবেন। একই সঙ্গে বিশ্বের উচ্চতম রেলওয়ে সেতু চেনাব (চন্দ্রভাগা) ব্রিজের উদ্বোধন করার কথা। কাটরা-শ্রীনগরের মধ্যে চলাচলকারী বন্দে ভারতের সূচনা করবেন মোদী।

আর মোদীর এই সফরসূচি নিয়েই এক্সবার্তায় কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ তীক্ষ্ণ কটাক্ষ করেন। রমেশ এদিন লিখেছেন, ২২ এপ্রিল পহলগামে যে জঙ্গিরা হামলা চালিয়েছিল, তাদের এখনও আইনের চৌকাঠে আনা সম্ভব হয়নি। এটা নিশ্চই আগামিকাল সফরে যাওয়ার আগে মাথায় রেখেছেন প্রধানমন্ত্রী। এমনকী কিছু খবরে জানা যাচ্ছে, যা ফেলে দেওয়ার মতোও নয়, যে এই জঙ্গিরাই ২০২৩ সালের ডিসেম্বরে পুঞ্চ হামলা, ২০২৪ সালের অক্টোবরে গগনগির ও গুলমার্গ হামলাতেও জড়িত ছিল।

গত মাসে রমেশ ঠিক এই দাবি করেই সরকারের বক্তব্য খোলসা করে জানানোর কথা বলেছিলেন। প্রধানমন্ত্রীর দফতর জানাচ্ছে, প্রধানমন্ত্রী জম্মুর মধ্যে পড়া কাটরায় গিয়ে (বৈষ্ণোঁদেবী মন্দিরে যাওয়ার বেসক্যাম্প) বেশ কিছু উন্নয়নকাজের শিলান্যাস ও উদ্বোধন করবেন।

প্রসঙ্গত, এই প্রকল্পগুলির শিলান্যাস-উদ্বোধনের জন্য বেশ কিছুদিন আগেই জম্মু-কাশ্মীর সফরে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। পহলগাম কাণ্ডের পর প্রকাশ্যে আসে জঙ্গিদের মতলবে ছিল সেখানে হামলা চালানোর। কিন্তু, ভারী বৃষ্টির কারণে সেবার কাটরা যাওয়া বাতিল হয়ে যায় মোদীর। জঙ্গিরা হামলা চালানোর জন্য ওই অঞ্চলে রেকি করেছিল বলেও খবরে প্রকাশ হয়।


```