Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কুরবানির ইদে সেনাবাহিনীর জন্য প্রার্থনার আর্জি কাশ্মীরের ইমামের

প্রকাশ্যে পশুহত্যার বিরোধিতা করে বিভিন্ন রাজ্যের ওয়াকফ বোর্ড ইতিমধ্যেই সতর্ক করে দিয়েছে।

কুরবানির ইদে সেনাবাহিনীর জন্য প্রার্থনার আর্জি কাশ্মীরের ইমামের

যোগী আদিত্যনাথ সাফ জানিয়ে দিয়েছেন যে, রাস্তার উপর নমাজ পড়া চলবে না।

শেষ আপডেট: 5 June 2025 17:15

দ্য ওয়াল ব্যুরো: আগামিকাল, শুক্রবার, কুরবানির ইদ বা ইদ-উল-আজা। প্রকাশ্যে পশুহত্যার বিরোধিতা করে বিভিন্ন রাজ্যের ওয়াকফ বোর্ড ইতিমধ্যেই সতর্ক করে দিয়েছে। মধ্যপ্রদেশে যাতে খোলা জায়গায় কুরবানি বা পশুহত্যা করে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড না করা হয়, তারজন্য মুসলিমদের কাছে আবেদন জানিয়েছে রাজ্য ওয়াকফ বোর্ড। অন্যদিকে, জম্মু-কাশ্মীর ওয়াকফ বোর্ডের সভাপতি এই দিনটি পালনে সতর্কতা পালনের আর্জি জানিয়েছেন। পহলগাম পরবর্তী পরিস্থিতিতে পুলিশ-প্রশাসনকে সজাগ থাকার দাবি করেন তিনি।

এদিকে, বিজেপি শাসিত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সাফ জানিয়ে দিয়েছেন যে, রাস্তার উপর নমাজ পড়া চলবে না। নির্দিষ্ট জায়গাতেই কুরবানির পশুহত্যা চলতে পারে। অন্য কোথাও হলে পুলিশ পাকড়াও করবে তাকে। গোটা দেশ জুড়ে বৃহস্পতিবার থেকেই পুলিশ-প্রশাসন বজ্রকঠিন নিরাপত্তার বেড়ি লাগিয়েছে। উত্তেজনাপ্রবণ এলাকাগুলিতে অতিরিক্ত পুলিশ রাখা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় আপলোড করা কোনওরকম প্ররোচনামূলক ছবি বা বার্তার গুজবে কান না দিতে বলা হয়েছে।

যোগী আদিত্যনাথ রাজ্যের পুলিশকে নির্দেশ দিয়েছেন, রাস্তায় কোনওভাবেই নমাজ পড়া বরদাস্ত করবে না সরকার। নমাজ পড়ার নির্দিষ্ট জায়গাগুলিতেই তা করতে হবে। মুখ্যমন্ত্রী যোগী একইসঙ্গে বকরি ইদে গোরু এবং উট কাটায় নিষেধাজ্ঞা জারি করেছেন। ধর্মীয় কারণে কাউকে যদি নিষিদ্ধ পশুর কুরবানি দিতে দেখা যায়, তাহলে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে পুলিশ।

জম্মু-কাশ্মীরের ইদগাহের ইমাম ১২ দফা পরামর্শ দিয়েছেন মুসলিমদের প্রতি। কোনও পশুহত্যার ছবি সোশ্যাল মিডিয়ার পোস্ট না করার আবেদনও জানিয়েছেন ইমাম। তিনি আরও বলেছেন, নমাজ পাঠে দেশের সেনাবাহিনীর জওয়ানদের জন্য প্রার্থনা করবেন। 


```