Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

এদেশে মানুষের প্রাণ এককাপ চায়ের থেকেও সস্তা, বেঙ্গালুরুর ঘটনায় নিন্দা হর্ষ গোয়েঙ্কার

আরসিবি-র বিজয়পূর্তি অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যুতে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক বিশিষ্ট শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা এই মন্তব্য করেন।

এদেশে মানুষের প্রাণ এককাপ চায়ের থেকেও সস্তা, বেঙ্গালুরুর ঘটনায় নিন্দা হর্ষ গোয়েঙ্কার

হর্ষ গোয়েঙ্কা একলা নন। বেঙ্গালুরুর পদপিষ্ট হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।

শেষ আপডেট: 5 June 2025 14:09

দ্য ওয়াল ব্যুরো: এদেশে সাধারণ মানুষের প্রাণ এককাপ চায়ের থেকেও সস্তা আরসিবি-র বিজয়পূর্তি অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যুতে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক বিশিষ্ট শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা এই মন্তব্য করেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ১৮ বছরের মধ্যে প্রথমবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের খেতাব জয়ের উৎসব পালনের আয়োজন করা হয়েছিল শহরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। ওই অনুষ্ঠান দেখার জন্য জনতার ভিড়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১১ জনের। তারই ক্ষোভে হর্ষ গোয়েঙ্কা একটি এক্সবার্তায় প্রচণ্ড প্রতিক্রিয়া প্রকাশ করেন।

শিল্পপতি লিখেছেন, দিল্লি স্টেশনের পদপিষ্ট, কুম্ভমেলার ঘটনা, এরপর বেঙ্গালুরু আইপিএলের মৃত্যু। কতজনের প্রাণ চলে গেল। কেউ ইস্তফা দিলেন না। কেউ দোষী হলেন না। কোনও শিক্ষা নেওয়া হল না। হৃদয় ভেঙে যাওয়ার ইমোজি সহ তিনি আরও লিখেছেন, ভারতে সাধারণ মানুষের জীবনের কোনও দাম নেই শুধু তাই নয়, সাধারণের প্রাণ মূল্যহীন। এককাপ চায়ের থেকেও সস্তা। এই ঘটনার পরেও সবকিছু ঠিকঠাক চলছে, চলবে। কিছুরই বদল ঘটবে না।

শুধু হর্ষ গোয়েঙ্কাই একলা নন। গোটা নেট দুনিয়া জুড়ে বেঙ্গালুরুর পদপিষ্ট হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। একজন লিখেছেন, মানুষ শুধু কারও কোনও ব্যক্তির ইস্তফা চাইছেন না। তাঁরা শাস্তি চাইছেন। দায়িত্বজ্ঞানহীন সংগঠক ও প্রশাসনের ভারপ্রাপ্তদের শাস্তি চাইছে মানুষ। আরেকজন তার সঙ্গে জুড়েছেন, এই খবর শুনে খুবই কষ্ট পেয়েছি। শুধু সাধারণ মানুষের ক্ষেত্রেই ব্যবস্থা অনুসারে আইনি পদক্ষেপ হয়। কিন্তু, নিজে নিজের নিরাপত্তা সম্পর্কে সজাগ না থাকলে কোনও সরকারই তাঁকে রক্ষা করতে পারে না। মৃতদের আত্মা শান্তি পাক।


```