Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

বেসরকারি হাসপাতালের ভেন্টিলেশন ব্যবহার নিয়ে কড়াকড়ি কেন্দ্র, আজ থেকে মানতে হবে এই সব নিয়ম

বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশন ব্যবহারে নতুন করে কড়াকড়ি আনল কেন্দ্র। আজ থেকেই কার্যকর হচ্ছে এই নিয়মগুলি।

বেসরকারি হাসপাতালের ভেন্টিলেশন ব্যবহার নিয়ে কড়াকড়ি কেন্দ্র, আজ থেকে মানতে হবে এই সব নিয়ম

প্রতীকী ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 1 January 2026 18:00

দ্য ওয়াল ব্যুরো: বেসরকারি হাসপাতালে ভেন্টিলেটর ব্যবহারের নিয়মে কড়াকড়ি কেন্দ্রের। স্বচ্ছতা, নৈতিকতা ও দায়বদ্ধতা নিশ্চিত করতে নতুন নির্দেশিকা দিল স্বাস্থ্যমন্ত্রকের। বিজ্ঞপ্তিতে ডিরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিসেস জানিয়েছে, রোগী পরিবারকে স্বস্তি দিতেই এই নতুন নিয়ম আনা হয়েছে।

নির্দেশিকা অনুযায়ী, যাকে ভেন্টিলেশনে দেওয়া হচ্ছে, তাকে ভেন্টিলেশনে ঢোকানের আগে রোগী পরিবারকে জানাতে হবে যে কেন তাকে ভেন্টিনেশনে রাখা হচ্ছে এবং তার একটি মেডিক্যাল অ্যানালিসিস রিপোর্ট তৈরি করতে হবে আগেই এবং সেই রিপোর্ট রোগীর পরিবারকে দেওয়া হবে।

রিপোর্টে কী কী থাকবে?

সেখানে উল্লেখ করতে হবে আনুমানিক কতদিন রোগীকে ভেন্টিলেশনে রাখা হবে। কেন রাখা হবে। সময়সীমা রোগী পরিবারকে জানাতে হবে, দিনের সংখ্যা বা়ড়ানোর প্রয়োজন হলে কেন বাড়ানো হচ্ছে, কতদিন বাড়ানো হচ্ছে। যা পরিবারকে জানানো হবে।

ভেন্টিলেশনে থাকার সময় রোগীর অবস্থা পরিবারকে জানাতে হবে। রোজ আপডেট দিতে হবে এবং ডাক্তার নিজে প্রয়োজনে কথা বলবেন। এতে পরিবারের কাছে কোনও ধোঁয়াশা থাকবে না।

এই নিয়ে চিকিৎসকদের বক্তব্য, এই দাবি তাঁদের বহুদিনের ছিল। সাধারণ মানুষের পকেটে ছ্যাঁকা লাগে, ফলে এতে খানিকটা স্বস্তি মিলবে পারে। মধ্যবিত্তদের মুখেও ফুটতে পারে হাসি।


```