Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ঋতুমতী মহিলাদের প্রবেশে বাধা বৈষম্য নয়, নিয়ম রক্ষা! শবরীমালা নিয়ে সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

শবরীমালায় ঋতুমতী মহিলাদের প্রবেশে নিষেধাজ্ঞা বৈষম্য নয়, ঐতিহ্য রক্ষার অংশ—সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র। ধর্মীয় রীতি বনাম সমতার প্রশ্নে ফের শুরু হচ্ছে বড় আইনি লড়াই?

ঋতুমতী মহিলাদের প্রবেশে বাধা বৈষম্য নয়, নিয়ম রক্ষা! শবরীমালা নিয়ে সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

শবরীমালা

গার্গী দাস

শেষ আপডেট: 7 April 2026 12:00

দ্য ওয়াল ব্যুরো: কেরল (Kerala) বিধানসভা নির্বাচনের (Assembly Election) ঠিক আগে শবরীমালা (Sabarimala Temple) মামলায় সুপ্রিম কোর্টে (Supreme Court) লিখিত হলফনামা জমা দিল কেন্দ্র (Central Government)। সেখানে স্পষ্ট জানানো হয়েছে, ১০ থেকে ৫০ বছর বয়সী মহিলাদের প্রবেশে নিষেধাজ্ঞা কোনওভাবেই বৈষম্য (Discrimination) বা অপবিত্রতার (Impurity) ধারণা থেকে নয়, বরং ভগবান আইয়াপ্পা (Lord Ayyappa)-র ‘নৈষ্ঠিক ব্রহ্মচারী’ (Naishtika Brahmachari) রীতি এবং মন্দিরের প্রাচীন আচার (Rituals) রক্ষা করা।

কেন্দ্রের দাবি, এই বয়সসীমার মহিলাদের প্রবেশ অনুমোদন করা হলে মন্দিরের মূল উপাসনা পদ্ধতি (Worship Practice) এবং দেবতার ঐতিহ্যবাহী রূপ বদলে যেতে পারে, যাতে সংবিধান স্বীকৃত ধর্মীয় বহুত্ববাদের (Religious Pluralism) উপর প্রভাব পড়ার আশঙ্কা থেকে যাচ্ছে।

এদিকে, প্রধান বিচারপতি সূর্য কান্ত (CJI Surya Kant)-র নেতৃত্বে সুপ্রিম কোর্টে এই মামলার চূড়ান্ত শুনানি শুরু হচ্ছে ৭ এপ্রিল থেকে। শুধু শবরীমালা নয়, বিভিন্ন ধর্মীয় স্থানে (Religious Places) মহিলাদের প্রবেশাধিকারের প্রশ্ন এবং ধর্মীয় স্বাধীনতার সীমা (Religious Freedom) নিয়েও শুনানি হবে।

তার আগে অখিল ভারতীয় সন্ত সমিতি (Akhil Bharatiya Sant Samiti) হস্তক্ষেপের অনুমতি চেয়ে জানিয়েছে, আদালতের পক্ষে ধর্মীয় আচার কী ‘অপরিহার্য’ (Essential Religious Practice), তা নির্ধারণ করা উচিত নয়। ১২৭টি সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী এই সংগঠনের দাবি, বিচারপতিরা ধর্মীয় বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার উপযুক্ত নন।

প্রসঙ্গত, ২০১৮ সালের সেপ্টেম্বরে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ (Constitution Bench) ৪:১ রায়ে এই নিষেধাজ্ঞা তুলে দেয়। আদালত জানায়, এই প্রথা সংবিধানবিরোধী (Unconstitutional) এবং মহিলাদের মৌলিক অধিকারের লঙ্ঘন।

এবার ৯ বিচারপতির বেঞ্চে (Nine-Judge Bench) আবার সেই বিতর্ক খতিয়ে দেখা হবে—একদিকে ধর্মীয় রীতি, অন্যদিকে সমতা (Equality) ও বৈষম্যহীনতার (Non-Discrimination) প্রশ্ন।

এরই মধ্যে শবরীমালার ‘সোনার গয়না’ (Gold Controversy) ঘিরে বিতর্ক কেরল নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে। শাসক এলডিএফ (LDF)-কে আক্রমণ করেছে কংগ্রেস (Congress)। অন্যদিকে বিজেপি (BJP) তাদের ইস্তাহারে দেবস্বম বোর্ড (Devaswom Board)-পুনর্গঠনের প্রতিশ্রুতিও দিয়েছে।

কেরলের ১৪০টি আসনে ৯ এপ্রিল এক দফায় ভোটগ্রহণ হবে। গণনা ৪ মে। শবরীমালা ইস্যু ঘিরে ভোটের লড়াই যে আরও তীব্র হতে চলেছে, তা স্পষ্ট।


```