Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

একদিন আগেই দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়ির এলাকা রেকি করেছিলেন অভিযুক্ত! প্রকাশ্যে সিসি ফুটেজ

দিল্লি পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বাড়ি রাজকোটে। তবে নথিপত্র যাচাই করে তাঁর পরিচয় ও ঠিকানা নিশ্চিত করার চেষ্টা চলছে।

একদিন আগেই দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়ির এলাকা রেকি করেছিলেন অভিযুক্ত! প্রকাশ্যে সিসি ফুটেজ

রেখা গুপ্তা, (ডানদিকে) মূল অভিযুক্ত

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 20 August 2025 14:45

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির মুখ্যমন্ত্রী (Delhi CM) রেখা গুপ্তার (Rekha Gupta) ওপর হামলার ঘটনা পূর্ব পরিকল্পিত, এমনই ইঙ্গিত মিলল নতুন সিসিটিভি ফুটেজে (CCTV Footage)। সর্বভারতীয় এক সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, অভিযুক্ত রাজেশ খিমজি গত ১৯ অগস্ট মুখ্যমন্ত্রীর শালিমার বাগের বাড়ির সামনে ঘোরাঘুরি করেছিলেন। সিসিটিভি ফুটেজে সেই ছবিই ধরা পড়েছে। সেই ফুটেজ প্রকাশ করেছে মুখ্যমন্ত্রীর দফতর। এর অর্থ, ঘটনার একদিন আগেই তিনি জায়গা রেকি করেছিলেন।

দিল্লি পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বাড়ি রাজকোটে। তবে নথিপত্র যাচাই করে তাঁর পরিচয় ও ঠিকানা নিশ্চিত করার চেষ্টা চলছে। খিমজি নাকি মুখ্যমন্ত্রীর বাড়িতে হাজির হয়েছিলেন জেলে বন্দি এক আত্মীয়ের মুক্তির আবেদন নিয়ে। কিন্তু রেখা গুপ্তার সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়েই আচমকা হামলা চালান।

হামলার পরেই তাঁকে আটক করে নিয়ে যাওয়া হয় সিভিল লাইনস থানায়। এদিকে ঘটনার খবর পেয়ে দিল্লির পুলিশ কমিশনার, মুখ্যসচিব ও মন্ত্রী পারভেশ সাহিব সিং দ্রুত পৌঁছে যান মুখ্যমন্ত্রীর বাড়িতে।

মন্ত্রী পারভেশ সাহিব সিং বর্মা সাংবাদিকদের জানান, হামলার আগে ২৪ ঘণ্টা ধরে পরিকল্পনা করেছিলেন অভিযুক্ত। শালিমার বাগের বাড়ির সামনে রাত কাটিয়েছিলেন বলেও দাবি তাঁর। বর্মা জানান, “ওই ব্যক্তি একদিন আগেই মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে রেকি করেন। তারপর সিভিল লাইনস এলাকায় রাত কাটান। পরের দিন সকালে 'জন সুনবাই'তে এসে কোনও কাগজপত্রও দেখাননি। দেখা হওয়ার সঙ্গে সঙ্গেই মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন।”

ইতিমধ্যেই তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে। রাজেশের মা জানিয়েছেন, তাঁর ছেলে কুকুরপ্রেমী। সম্প্রতি দিল্লি-এনসিআরে পথকুকুরদের ধরে আশ্রয়কেন্দ্রে পাঠানোর সুপ্রিম কোর্টের নির্দেশে তিনি ক্ষুব্ধ হয়ে ওঠেন। এরপরই রাজেশ হঠাৎ দিল্লির উদ্দেশে রওনা দেন। এর থেকে বেশি পরিবারের আর কিছু জানা নেই বলে দাবি অভিযুক্তর মায়ের।

প্রত্যক্ষদর্শীদের কথায়, তিনি প্রথমে কিছু নথি দেখান, পরে আচমকাই চিৎকার শুরু করে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন। কুকথা-গালিগালাজও করেন। কয়েকজন প্রত্যক্ষদর্শীর মতে, হামলার সময় তিনি মদ্যপ অবস্থায় ছিলেন বলে মনে হয়েছিল, যদিও তা এখনও নিশ্চিত নয়।


```