Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

কেজরিওয়াল, মনীশদের ক্লিন চিটের বিরোধিতা করে হাইকোর্টে মামলা সিবিআইয়ের, কী বলল উচ্চ আদালত

দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং সাবেক উপমুখ্যমন্ত্রী‌‌ মনীশ সিসোদিয়াদের ক্লিন চিট বা নির্দোষ ঘোষণার রায়ের বিরোধিতা করে দিল্লি হাইকোর্টে আপিল করল সিবিআই। ‌সোমবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি উচ্চ আদালতে দাবি করেছে, বিগত আম আদমি পার্টি সরকারের এই দুই শীর্ষকর্তার বিরুদ্ধে মদ কেলেঙ্কারিতে যুক্ত থাকার জোরালো প্রমাণ তাদের হাতে রয়েছে।

 

কেজরিওয়াল, মনীশদের ক্লিন চিটের বিরোধিতা করে হাইকোর্টে মামলা সিবিআইয়ের, কী বলল উচ্চ আদালত

শেষ আপডেট: 9 March 2026 17:22

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং সাবেক উপমুখ্যমন্ত্রী‌‌ মনীশ সিসোদিয়াদের ক্লিন চিট বা নির্দোষ ঘোষণার রায়ের বিরোধিতা করে দিল্লি হাইকোর্টে আপিল করল সিবিআই। ‌সোমবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি উচ্চ আদালতে দাবি করেছে, বিগত আম আদমি পার্টি সরকারের এই দুই শীর্ষকর্তার বিরুদ্ধে মদ কেলেঙ্কারিতে যুক্ত থাকার জোরালো প্রমাণ তাদের হাতে রয়েছে।

হাই কোর্ট ১৬ মার্চ সিবিআইয়ের আর্জির শুনানি করবে বলে দিন ধার্য করেছে। তার আগে সিবিআইয়ের আবেদনের প্রেক্ষিতে কেজরিওয়াল ও মনীশ, সিসোদিয়াদের তাঁদের বক্তব্য আদালতে পেশ করতে বলেছে হাইকোর্ট।

প্রসঙ্গত, গত মাসের গোড়ায় এবং মাঝামাঝি সময় প্রথমে সাবেক উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া, পরে আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে দিল্লির আবগারি মামলায় নির্দোষ ঘোষণা করে রাজধানীর রাউস অ্যাভিনিউ কোর্ট।

নিম্ন আদালতের ওই রায়ের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মামলা করেছে সিবিআই। তাদের বক্তব্য, নিম্ন আদালত এখতিয়ার বহির্ভূত ভাবে দু'জনকে মামলা থেকে মুক্তি দিয়েছে। ‌ সিবিআইয়ের হাতে থাকা জোরালো প্রমাণগুলিকে নিম্ন আদালত গ্রাহ্যের মধ্যে নেয়নি।

সিবিআইয়ের মামলায় জামিন পেলেও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মামলায় এখনও শুনানি চলছে। হাই কোর্ট সোমবার বলেছে, সিবিআইয়ের আপিলের শুনানি না হওয়া পর্যন্ত ইডির মামলার শুনানি স্থগিত থাকবে। সিবিআইয়ের মামলায় কেজরিওয়াল এবং সিসোদিয়া-সহ মোট ২২ জনকে নির্দোষ ঘোষণা করে নিম্ন আদালত। তাদের মধ্যে তেলেঙ্গানার সাবেক মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রায়ের কন্যা কে কবিতাও আছেন। ‌


```