ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেইনির (Ayatollah Ali Khamenei) মৃত্যুতে ভারতের প্রতিক্রিয়া নিয়েও কূটনৈতিক মহলে তীব্র আলোড়ন তৈরি হয়। ভারত সরকারের পক্ষে কোন মন্ত্রী ইরানে সর্বোচ্চ ধর্মীয় নেতাকে ইজরায়েল ও মার্কিন বাহিনীর হত্যা নিয়ে শোকপ্রকাশ করেননি।

সংসদে সর্বদলীয় প্রস্তাব চায় কংগ্রেস
শেষ আপডেট: 9 March 2026 09:09
দ্য ওয়াল ব্যুরো: আরব দুনিয়ার যুদ্ধ পরিস্থিতি (Middle East tension) নিয়ে সোমবার সংসদের দুই কক্ষে বিবৃতি দেবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (Minister of External Affairs S Jaishankar)। যদিও বিদেশ মন্ত্রী সংসদের মুখ খোলার আগেই সরকারের এই উদ্যোগ নিয়ে এক প্রকার অনাস্থা ব্যক্ত করেছে বিরোধী দল কংগ্রেস।
হাত শিবিরের দাবি, বিদেশ মন্ত্রীর বিবৃতি নয়, সংসদে আরব দুনিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা করা হোক। কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশের (Jairam Ramesh) বক্তব্য, বিদেশমন্ত্রীর বিবৃতিতে নতুন কিছু থাকার সম্ভাবনা কম। এ পর্যন্ত যা ঘটেছে তারই প্রতিফলন থাকবে ধরে নেওয়া যায়।
কিন্তু কংগ্রেস চায় চলতি পরিস্থিতি নিয়ে ভারতের বিদেশ নীতি সম্পর্কে পূর্ণাঙ্গ আলোচনা।
প্রসঙ্গত, সপ্তাহখানেক আগে কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী (Sonia Gandhi) ইরানের (Iran) ওপর আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলার ঘটনায় নরেন্দ্র মোদী (Narendra Modi) সরকারের নীরবতার তীব্র সমালোচনা করে সংবাদপত্রে নিবন্ধ লেখেন। পাল্টা জবাব দেয় বিজেপি। সনিয়ার অভিযোগ, চলতি পরিস্থিতিতে ইরানের সঙ্গে ভারতের দীর্ঘদিনের সম্পর্ককে নয়া দিল্লির তরফে উপেক্ষা করা হচ্ছে।
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেইনির (Ayatollah Ali Khamenei) মৃত্যুতে ভারতের প্রতিক্রিয়া নিয়েও কূটনৈতিক মহলে তীব্র আলোড়ন তৈরি হয়। ভারত সরকারের পক্ষে কোন মন্ত্রী ইরানে সর্বোচ্চ ধর্মীয় নেতাকে ইজরায়েল ও মার্কিন বাহিনীর হত্যা নিয়ে শোকপ্রকাশ করেননি। পাঁচ দিনের মাথায় বিদেশ মন্ত্রী বিক্রম মিস্রি দিল্লিতে ইরানের দূতাবাসে গিয়ে সব বইয়ে স্বাক্ষর করে আসেন।
এছাড়া মানবিক কারণে ইরানের (Iran) একটি জাহাজকে কেরলের কোচি বন্দরে নোঙর করার অনুমতি দেয় ভারত সরকার।
কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেছেন, ২০০৩-এ অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী থাকাকালীন ইরাকের ওপর আমেরিকার হামলা নিয়ে সংসদে আলোচনার আয়োজন করেছিলেন। ভারতের সংসদ মার্কিন হামলার নিন্দা করে প্রস্তাব গ্রহণ করেছিল। হাত-শিবিরের প্রধান বিরোধী দলের এই দাবি নিয়ে এখনও পর্যন্ত সরকারের তরফে কেউ কোনো মন্তব্য করেননি।
কংগ্রেস সূত্রের খবর, সংসদের চলতি অধিবেশনে দল আমেরিকার সঙ্গে ভারতের কৃষি সংক্রান্ত সাম্প্রতিক চুক্তি নিয়ে বিশদ আলোচনা চাইবে। ছাড়া দলের দাবি অবিলম্বে সংসদে সর্বদলীয় আলোচনা করে জম্মু-কাশ্মীরকে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হোক।