Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

মোদীর ‘আশীর্বাদধন্য’ নাম করে ইসরো, পেন্টাগনে মেল, দিল্লিবাসীর বিরুদ্ধে মামলা সিবিআইয়ের

এফআইআরে সিবিআই বলেছে, ই-মেলে এই ব্যক্তিটি সব জায়গায় নিজেকে প্রধানমন্ত্রী মোদীর আশীর্বাদধন্য বলে বর্ণনা করেন।

মোদীর ‘আশীর্বাদধন্য’ নাম করে ইসরো, পেন্টাগনে মেল, দিল্লিবাসীর বিরুদ্ধে মামলা সিবিআইয়ের

এই ঘটনা জানাজানির পরেই সতর্ক হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 1 January 2026 13:15

দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) নাম ব্যবহার করে মার্কিন সদর দফতর (Pentagon) থেকে ইসরো (ISRO) পর্যন্ত ই-মেল পাঠিয়ে সিবিআইয়ের (CBI) জালে দিল্লির এক ব্যক্তি। এফআইআরে সিবিআই বলেছে, ই-মেলে এই ব্যক্তিটি সব জায়গায় নিজেকে প্রধানমন্ত্রী মোদীর আশীর্বাদধন্য বলে বর্ণনা করেন। তিনি নাকি দেশীয় প্রযুক্তিতে সামরিক বাহিনীর জন্য জেট ইঞ্জিন তৈরিতে সরকারকে সাহায্য করছেন। এই ঘটনা জানাজানির পরেই সতর্ক হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্ত চালিয়ে ওই ব্যক্তির বিরুদ্ধে এফআইআর করা হয়েছে।

এই ব্যক্তি প্রধানমন্ত্রীর কার্যালয় (PMO)ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO)হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL)প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO)—এমনকী মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগনেও ই-মেল পাঠিয়ে একই ধরনের দাবি করেছিলেন। সিবিআইয়ের এফআইআরে বলা হয়েছেএই সব ই-মেলে প্রধানমন্ত্রীর নাম অপব্যবহার করা হয়েছে।

এই ই-মেলগুলি পাঠানোর প্রায় এক বছর পর মামলাটি দায়ের করা হয়েছে। অভিযুক্তের নাম নিশীথ কোহলিতিনি দিল্লির বসন্তকুঞ্জের বাসিন্দা। গত বছরের মার্চ মাসে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে সিবিআইয়ের কাছে অভিযোগ জানানো হয় যেকোহলি বিভিন্ন সরকারি দফতরে পাঠানো একটি ই-মেলের অনুলিপি পিএমও-তেও পাঠিয়েছিলেন।

এফআইআর অনুযায়ীওই ই-মেলে কোহলি দাবি করেন যে, তিনি ভারত সরকারকে দেশীয় সামরিক জেট ইঞ্জিন উন্নয়নের সম্ভাবনা খতিয়ে দেখতে সহায়তা করতে চান। নিজের বিশ্বাসযোগ্যতা জোরদার করতে তিনি প্রধানমন্ত্রীর দফতরের প্রধান সচিব পি কে মিশ্রের নাম উল্লেখ করেন এবং বলেনএই প্রকল্প এগিয়ে নেওয়ার জন্য তাঁর কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশীর্বাদ ও শুভেচ্ছা রয়েছে। সিবিআইয়ের ভাষায়প্রাথমিকভাবে এটি প্রধানমন্ত্রীর প্রধান সচিব ও স্বয়ং প্রধানমন্ত্রীর নাম পেশাগত উদ্দেশ্যে অপব্যবহারের ঘটনা বলেই প্রতীয়মান হয়।

ঘটনাটি খতিয়ে দেখতে সিবিআই একটি প্রাথমিক অনুসন্ধান চালায়। তাতে জানা যায়কোহলি প্রিমিয়ার এক্সপ্লোসিভস লিমিটেডঅ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট (এডিই)-এর ডিরেক্টর এবং ইসরোর চেয়ারম্যানকে ই-মেল পাঠিয়ে জানিয়েছিলেন যে, তিনি দেশীয় সামরিক জেট ইঞ্জিন উন্নয়নে সরকারকে সহায়তা করতে চান। ওই ই-মেলে তিনি লেখেনএই প্রকল্পটি ডিআরডিও-র অধীন এডিই-র পরিচালনায় এগোবে এবং তাঁর পরিচয় যাচাই করা যেতে পারে প্রধানমন্ত্রী দফতরের মিশ্রের মাধ্যমে— কারণ এ কাজে তাঁর প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশীর্বাদ ও সমর্থন রয়েছে।

সিবিআইয়ের নথি অনুযায়ীনিশীথ কোহলি পরে হাই এনার্জি মেটেরিয়ালস রিসার্চ ল্যাবরেটরি (এইচইএমআরএল)-এর ডিরেক্টরএইচএএল-এর চেয়ারম্যান এবং ইসরোর চেয়ারম্যানকেও একই ধরনের আরেকটি ই-মেল পাঠান। সেখানে তিনি নিজেকে ভিওয়ানি-স্থিত টেকনোলজিক্যাল ইনস্টিটিউট অব টেক্সটাইল অ্যান্ড সায়েন্সেস (টিআইটিএস)-এর ২০০২ ব্যাচের টেক্সটাইল কেমিস্ট্রি ইঞ্জিনিয়ার হিসেবে পরিচয় দেন এবং দাবি করেনসুযোগ পেলে তিনি ইসরোডিআরডিও ও ভারত সরকারকে দেশীয় সামরিক জেট ইঞ্জিন উন্নয়নে সহায়তা করতে পারবেন।

তদন্তে আরও উঠে এসেছেকোহলি একই বক্তব্য উল্লেখ করে আমেরিকার নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা ভাইস অ্যাডমিরাল জর্জ এম উইকফ—যিনি পেন্টাগনে কর্মরত— তাঁকেও একটি ই-মেল পাঠিয়েছিলেন। এই ঘটনায় সিবিআই ভারতীয় ন্যায় সংহিতা এবং তথ্যপ্রযুক্তি আইন২০১০-এর বেশ কয়েকটি ধারায় কোহলির বিরুদ্ধে মামলা রুজু করেছে।


```