Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউ

ওড়িশায় ED-র ডেপুটি ডিরেক্টর গ্রেফতার CBI-এর হাতে, ৫ কোটি ঘুষের অভিযোগ

এক ব্যবসায়ীর কাছ থেকে ২০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে শুক্রবার গ্রেফতার করা হয়েছে চিন্তন চিন্তন রঘুবংশীকে।

ওড়িশায় ED-র ডেপুটি ডিরেক্টর গ্রেফতার CBI-এর হাতে, ৫ কোটি ঘুষের অভিযোগ

প্রতীকী ছবি।

শেষ আপডেট: 30 May 2025 14:02

দ্য ওয়াল ব্যুরো: ওড়িশায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) এক ডেপুটি ডিরেক্টরকে গ্রেফতার করল সিবিআই (CBI)। এক ব্যবসায়ীর কাছ থেকে ২০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে শুক্রবার গ্রেফতার করা হয়েছে চিন্তন চিন্তন রঘুবংশীকে। ব্যবসায়ীর অভিযোগ অনুসারে সিবিআই এদিন তাঁকে গ্রেফতারের জাল পাতে। সেই ফাঁদেই পা দেন রঘুবংশী।

২০১৩ সালের আইআরএস (IRS) অফিসার রঘুবংশী বৃহস্পতিবার ভুবনেশ্বরের এক খনিজ ব্যবসায়ীর কাছ থেকে ২০ লক্ষ টাকা ঘুষ নিতে চলেছেন, এমন খবর ছিল সিবিআইয়ের কাছে। সেদিনই তাঁকে আটক করা হয় এবং জিজ্ঞাসাবাদের পর শুক্রবার গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

রতিকান্ত রাউত নামে ওই ব্যবসায়ী ঢেঙ্কানলে একটি পাথর খনির ব্যবসা করেন। তাঁর কাছ থেকে রঘুবংশী ৫ কোটি টাকা দাবি করেছিলেন বলে অভিযোগ। রাউতের বিরুদ্ধে ইডি মামলা থেকে অব্যাহতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে রঘুবংশী ওই পরিমাণ টাকা দাবি করেছিলেন।

ব্যবসায়ীর অভিযোগ, তাঁকে গত মার্চ মাসে ভুবনেশ্বরের ইডি অফিসে ডাকা হয়। সেখানে রঘুবংশী তাঁকে নিজের চেম্বারে ডেকে নেন। তারপর তাঁকে নির্দেশ দেওয়া হয় যে, ভগতী নামে এক ব্যক্তির সঙ্গে দেখা করতে। সেই চলতি মামলা থেকে তাঁকে ছাড় পাইয়ে দেবে। অভিযোগে বলা হয়েছে, ভগতী তারপর থেকে রাউতের সঙ্গে যোগাযোগ রাথতে শুরু করে। রাউতকে সে চাপ দিতে থাকে ফেসটাইমের মাধ্যমে রঘুবংশীর দাবিমতো টাকা পাঠিয়ে দিতে।

২৭ মে ভগতী আলাদাভাবে রাউতের সঙ্গে দেখা করে বলে রঘুবংশীকে ৫ কোটি দিতে হবে। তা মিটিয়ে দিলেই তাঁর হাসপাতাল বাজেয়াপ্ত করা হবে না, তাঁকে গ্রেফতার করা হবে না এবং মামলা মিটিয়ে ফেলা হবে। রাউত অত টাকা দিতে অক্ষম জানিয়ে দিলে ভগতী ফোনে রঘুবংশীর সঙ্গে কথা বলিয়ে দেয়। সেই আলোচনায় রঘুবংশী তোলাবাজির টাকার অঙ্কের পরিমাণ কমিয়ে ২ কোটি করে দেন, অভিযোগ রাউতের।


```