দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ (Police) ও উদ্ধারকারী দল (Rescue Team) ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ সুপার নিজেও রওনা দিয়েছেন বলে জানানো হয়েছে।

বাস দুর্ঘটনা
শেষ আপডেট: 9 January 2026 18:32
দ্য ওয়াল ব্যুরো: হিমাচল প্রদেশে (Himachal Pradesh) ভয়াবহ দুর্ঘটনা। সিরমৌর (Sirmaur) জেলায় পাহাড়ি রাস্তা থেকে গভীর খাদে পড়ে গেল একটি বেসরকারি বাস (Private Bus)। স্থানীয়রা জানাচ্ছেন, কমপক্ষে আট জনের এপর্যন্ত মৃত্যু হয়েছে। জখম একাধিক।
সিরমৌরের পুলিশ সুপার নিশচিন্ত সিং নেগি (Nishchint Singh Negi) জানিয়েছেন, বাসটি কুপভি (Kupvi) থেকে শিমলা (Shimla) যাচ্ছিল। পথে হরিপুরধার (Haripurdhar) এলাকার কাছে পাহাড়ি রাস্তা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। “এখনও পর্যন্ত আট জনের মৃত্যুর খবর মিলেছে,” বলেন তিনি। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।
দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ (Police) ও উদ্ধারকারী দল (Rescue Team) ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ সুপার নিজেও রওনা দিয়েছেন বলে জানানো হয়েছে।
ঘটনাস্থলের ভিডিওতে দেখা যাচ্ছে, স্থানীয় বাসিন্দারাই প্রথম উদ্ধারকাজে হাত লাগান। খাদে নেমে আটকে পড়া যাত্রীদের টেনে তোলার চেষ্টা করেন তাঁরা। দুর্গম পাহাড়ি এলাকায় উদ্ধারকাজ চালানোয় পরিস্থিতি যথেষ্ট কঠিন বলে জানাচ্ছে প্রশাসন।
জখমদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। প্রশাসনের তরফে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।