Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের

মাঝরাতে হাইওয়েতে ৮০ কিমি গতিতে ছুটছে বাস, চালকের চোখ আটকে 'বিগ বসে'! ভিডিও ঘিরে ক্ষোভ নেটজগতে

সংস্থার তরফে জানানো হয়েছে, ওই চালকের চাকরি সঙ্গে সঙ্গে বাতিল করা হয়েছে এবং বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে।

মাঝরাতে হাইওয়েতে ৮০ কিমি গতিতে ছুটছে বাস, চালকের চোখ আটকে 'বিগ বসে'! ভিডিও ঘিরে ক্ষোভ নেটজগতে

ছবি - এআই

পৃথা ঘোষ

শেষ আপডেট: 9 November 2025 17:28

দ্য ওয়াল ব্যুরো: গভীর রাত। হাইওয়ে ধরে ৮০ কিমি গতিতে ছুটছে মুম্বই-হায়দরাবাদগামী ভিআরএল ট্রাভেলসের (VRL Travels) বাস। আর সেই সময়ই দেখা গেল চালকের চোখ রাস্তায় নয়, আটকে রয়েছে মোবাইলে। জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’ (Bigg Boss) থেকে নজর সরছে না (bus driver watching Bigg Boss while driving)!

যাত্রীদের মধ্যে একজন ওই দৃশ্য ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই ক্ষোভে ফেটে পড়লেন নেটিজেনরা।

ঘটনাটি ঘটে ২৭ অক্টোবর রাত আড়াইটে নাগাদ। ভাইরাল ভিডিওতে দেখা যায়, স্টিয়ারিংয়ের নিচে রাখা মোবাইলে চালক মনোযোগ দিয়ে বিগ বস দেখছেন, আর সেই সময় বাস চলছে প্রায় ৮০ কিমি গতিতে। ভিডিওটির ক্যাপশনে যাত্রী লিখেছেন, “এ ধরনের কাজই দুর্ঘটনার বড় কারণ (road safety and accident reasons)।”

ভিডিও ভাইরাল হতেই তড়িঘড়ি পদক্ষেপ নেয় ভিআরএল ট্রাভেলস। সংস্থার তরফে জানানো হয়েছে, ওই চালকের চাকরি সঙ্গে সঙ্গে বাতিল করা হয়েছে এবং বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে।

ভিআরএল ট্রাভেলস (বিজয়ানন্দ ট্রাভেলের অংশ) এক বিবৃতিতে জানিয়েছে, ''২৭ অক্টোবর মুম্বই থেকে হায়দরাবাদ যাত্রায় আপনাদের যে ভয় ও অস্বস্তির অভিজ্ঞতা হয়েছে, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। যাত্রীদের নিরাপত্তাই আমাদের কাছে অগ্রাধিকার পাবে।''

চালকদের কাজে থাকার সময় মোবাইল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। ভিআরএল ট্রাভেলস জানিয়েছে, তারা তাদের নীতি নিয়ে কোনওরকম আপস করে না, তাই সঙ্গে সঙ্গে ওই চালককে বরখাস্ত করার সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। এই পদক্ষেপ করে যাবতীয় নির্দেশ আবারও কঠোরভাবে জারি করা হয়েছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

ঘটনার দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংস্থাকে ধন্যবাদ জানিয়েছেন অনেক যাত্রী ও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী। তবে তাঁদের পরামর্শ, কেবল শাস্তি নয়, ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে প্রশিক্ষণ ও নিয়োগ প্রক্রিয়া আরও কড়া করা প্রয়োজন।

এর আগেও এমন ঘটনা ঘটেছে। চলতি বছরের মার্চ মাসে হায়দরাবাদেই এক ক্যাব চালককে দেখা গিয়েছিল গাড়ি চালাতে চালাতে ফোনে পাবজি (PUBG) খেলতে। যাত্রী আপত্তি জানালেও চালক নাকি তাতে কান দেননি।

মদ্যপ অবস্থায় গাড়ি চালানো যেমন একদিকে দুর্ঘটনা ডেকে আনছে, তেমনই চালকদের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় আসক্তি বা গাড়ি চালাতে চালাতে মোবাইলের নেশা, ফোনে কথা বলাও অনেক ক্ষেত্রে সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে বলে মনে করছেন নেটিজেনরা। বলাই বাহুল্য, এই ঘটনায় তীব্র রোষ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।


```