Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দর্শন সেরে ফেরার পথে দুর্ঘটনায় দুমড়ে গেল পুণ্যার্থীদের গাড়ি! ঘটনাস্থলেই মৃত অন্তত ১৮, আহত একাধিক

প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে, ট্রাভেলারটির গতিবেগ অত্যন্ত বেশি ছিল। মৃতদের অধিকাংশই একই এলাকার বাসিন্দা।

দর্শন সেরে ফেরার পথে দুর্ঘটনায় দুমড়ে গেল পুণ্যার্থীদের গাড়ি! ঘটনাস্থলেই মৃত অন্তত ১৮, আহত একাধিক

প্রতীকী ছবি

পৃথা ঘোষ

শেষ আপডেট: 2 November 2025 21:22

দ্য ওয়াল ব্যুরো: রাজস্থানের যোধপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা। ভারতমালা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারল একটি ট্রাভেলার। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে অন্তত ১৮ জনের, গুরুতর আহত আরও তিন জন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফালোদি এলাকার বাসিন্দা ওই পুণ্যার্থীরা কোলায়েত মন্দিরে দর্শন করে ফিরছিলেন। দুর্ঘটনাস্থল থেকে প্রায় ২২০ কিলোমিটার দূরে ছিল তাঁদের গন্তব্য। রবিবার রাতে ফেরার সময় হঠাৎই রাস্তার ধারে দাঁড়ানো একটি ট্রাককে প্রবল গতিতে ধাক্কা মারে তাঁদের ট্রাভেলারটি। সংঘর্ষের তীব্রতায় দু’টি গাড়িই দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ও পুলিশ মিলে আহতদের উদ্ধার করে প্রথমে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। পরে যোধপুরে গ্রিন করিডর তৈরি করে তাঁদের স্থানান্তর করা হয় উন্নত চিকিৎসার জন্য।

ফালোদির পুলিশ সুপার কুন্দন কানওয়ারিয়া জানিয়েছেন, প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে, ট্রাভেলারটির গতিবেগ অত্যন্ত বেশি ছিল। মৃতদের অধিকাংশই একই এলাকার বাসিন্দা।

বিস্তারিত আসছে...


```