কুন্দমালা এলাকা অত্যন্ত জনপ্রিয় পর্যটনস্থল হিসেবে পরিচিত, যেখানে বর্ষার সৌন্দর্য উপভোগ করতে বহু মানুষ ভিড় করেন। রবিবার পর্যটকরা সেখানেই ছিলেন। আচমকাই সেতুটি ভেঙে পড়ে, হুড়মুড় করে বহু পর্যটক নদীতে পড়ে যান।

ভেঙে পড়েছে ব্রিজ
শেষ আপডেট: 15 June 2025 17:43
দ্য ওয়াল ব্যুরো: পুনের কুন্ডমালা এলাকায় ইন্দ্রায়ণী নদীর উপর নির্মিত একটি সেতু ভেঙে পড়ার ঘটনায় বহু মানুষ নিখোঁজ হয়েছেন বলে জানা গিয়েছে (Bridge Across Indrayani River Near Pune Collapses)। রবিবারের এই দুর্ঘটনা জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। বহু পর্যটকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
কুন্ডমালা এলাকা অত্যন্ত জনপ্রিয় পর্যটনস্থল হিসেবে পরিচিত, যেখানে বর্ষার সৌন্দর্য উপভোগ করতে বহু মানুষ ভিড় করেন। রবিবার পর্যটকরা সেখানেই ছিলেন। আচমকাই সেতুটি ভেঙে পড়ে, হুড়মুড় করে বহু পর্যটক নদীতে পড়ে যান (Indrayani river in Pune collapsed)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কমপক্ষে ৩০ জন পর্যটক নিখোঁজ হয়েছে বলে জানা যাচ্ছে।
#Maval Bridge collapsed ,5 tourist feared to be dead.
On weekend huge #ITcrowd visit these places we pray for everyones saftey . Morethan 25 are missing .
We hope govt should audit all tourist hot spot to ensure everyones saftey .#IndrayaniRiver #Kundamala #BridgeCollapse pic.twitter.com/IOU6XJj0Fy— Forum For IT Employees - FITE (@FITEMaharashtra) June 15, 2025
এদিন দুপুর সাড়ে তিনটে নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, অনেক পর্যটক সেতুর উপরে জড়ো হয়েছিলেন। তারা ঘুরে ঘুরে ছবি তুলছিলেন। প্রাথমিক অনুমান, সেতুটি অনেক পুরনো। অতিরিক্ত ভার সহ্য করতে না পেরেই মাঝখান থেকে দু'টুকরো হয়ে ভেঙে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই সেতু পেরিয়েই একটি মন্দির রয়েছে, যেখানে সপ্তাহজুড়েই পর্যটকদের ভিড় দেখা যায়। রবিবার ছুটির দিন থাকায়, তা আরও কয়েকগুণ বেড়ে যায়।
দুর্ঘটনার পর তল্লাশি ও উদ্ধারকাজ শুরু করেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF) এবং স্থানীয় প্রশাসন। তবে এখনও পর্যন্ত কতজন নিখোঁজ রয়েছেন, তা নিশ্চিতভাবে জানা যায়নি। নদীর স্রোত তীব্র হওয়ায় উদ্ধারকাজে বিঘ্ন ঘটছে। এখনও পর্যন্ত ছ'জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। উদ্ধারকাজ যত এগোবে, মৃতের সংখ্যা বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।