Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লাগাতার বৃষ্টিতে তাসের ঘরের মতো ভাঙল বিশাল দেওয়াল, ভেঙে টুকরো বিদ্যুতের খুঁটি! দেখুন ভিডিও

দরকার না পড়লে বাড়ির বাইরে যেন না বেরোন, সতর্ক করা হয়েছে স্থানীয়দের।

লাগাতার বৃষ্টিতে তাসের ঘরের মতো ভাঙল বিশাল দেওয়াল, ভেঙে টুকরো বিদ্যুতের খুঁটি! দেখুন ভিডিও

মেঙ্গালুরুর ভারী বৃষ্টিতে ভেঙে পড়ল দেওয়াল

শেষ আপডেট: 15 June 2025 16:43

দ্য ওয়াল ব্যুরো: মেঙ্গালুরুর এক আবাসনে প্রবল বৃষ্টির জেরে ধসে পড়ল বড় দেওয়াল। সিসিটিভি-তে ধরা পড়েছে গোটা ঘটনাটি। ধ্বংসাবশেষ জলের তোড়ে ভেসে আসায় ভেঙে যায় সামনের দিকের গেট ও একটি বৈদ্যুতিক খুঁটি। মুহূর্তে শর্ট সার্কিট এবং ফলে ইলেকট্রিক স্পার্ক। হুড়মুড় করে জল আর কাদার মধ্যে ভেঙে পড়ে দেওয়ালটি।

তবে ঘটনাস্থলে সেই সময় কেউ না থাকায় হতাহতের কোনও খবর নেই।

দেওয়াল ভাঙার মুহূর্তটি যে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে, তাতে দেখা গিয়েছে, কীভাবে ভারী বৃষ্টিতে নরম হয়ে যাওয়া মাটি সরতে সরতে কয়েক সেকেন্ডের মধ্যেই একটা বিশাল দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে রাস্তার ওপর। তার ধাক্কায় রাস্তার ওপারে থাকা গেটও ছিটকে যায়, বৈদ্যুতিক খুঁটি ভেঙে দু'টুকরো হয়ে পড়ে।

একটানা ভারী বৃষ্টিতে কার্যত জলমগ্ন মেঙ্গালুরু। শনিবার দুপুর থেকে প্রবল বৃষ্টিতে দুর্ভোগ চরমে শহরের মানুষ। কর্নাটকের উপকূলবর্তী এলাকা ও দক্ষিণ কন্নড় জেলায় জারি হয়েছে আবহাওয়া দফতরের লাল সতর্কতা (Red Alert)।

নিচু এলাকা পাম্পওয়েল, কার স্ট্রিট, লোয়ার বেন্দুর এবং কট্টারা- সব জায়গায় জল জমেছে। পাম্পওয়েল ফ্লাইওভারের নিচের রাস্তা জলের তলায় চলে যাওয়ায় যান চলাচল সম্পূর্ণ ব্যাহত হয়েছে। এক জায়গায় একটি বাস আচমকাই বন্ধ হয়ে যায়, যাত্রী ও স্থানীয় বাসিন্দারা মিলে ঠেলে সরান বাসটি।

পাডিল রেলপথের নিচের আন্ডারপাস ও কার স্ট্রিটের কিছু অংশেও বৃষ্টির জল দাঁড়িয়ে রয়েছে। বেশ কয়েকটি বাড়িতে জল ঢুকে গেছে বলে অভিযোগ।

যদিও আগের কিছুদিন সতর্কতা জারি থাকলেও বিশেষ বৃষ্টি হয়নি। তবে শুক্রবারের বৃষ্টি সেই তুলনায় ছিল অনেক বেশি ভয়াবহ। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ কন্নড়-সহ কর্নাটকের উপকূলবর্তী এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী ১৬ জুন সকাল পর্যন্ত।

দরকার না পড়লে বাড়ির বাইরে যেন না বেরোন, সতর্ক করা হয়েছে স্থানীয়দের।


```