Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

বিমান আছড়ে পড়ার যে ভিডিও ভাইরাল, তার পিছনে ১৭ বছরের এক কিশোর, মানসিকভাবে ভেঙে পড়েছে সে

এই মর্মান্তিক দুর্ঘটনার কিছু মুহূর্ত ভিডিও করে ফেলে ১৭ বছরের এক কিশোর। আমদাবাদ শহরের এক ভাড়া ঘরে থাকে সে। ওই কিশোরের মোবাইলে ধরা পড়েছে বিমানটি বিধ্বস্ত হওয়ার ঠিক আগে ও পরে দৃশ্য। 

বিমান আছড়ে পড়ার যে ভিডিও ভাইরাল, তার পিছনে ১৭ বছরের এক কিশোর, মানসিকভাবে ভেঙে পড়েছে সে

এয়ার ইন্ডিয়ার AI 171 বিমান

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 15 June 2025 08:03

দ্য ওয়াল ব্যুরো: আমদাবাদে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার AI 171 বিমান। দুর্ঘটনায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭০। এর মধ্যে রয়েছে বিমানে থাকা ২৪১ জন যাত্রী ও ক্রু এবং মাটিতে থাকা আরও ২৯ জন ব্যক্তি। এ ঘটনায় সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়েছে মেঘানি নগরের একটি মেডিক্যাল হোস্টেল কমপ্লেক্স।

এই মর্মান্তিক দুর্ঘটনার কিছু মুহূর্ত ভিডিও করে ফেলে ১৭ বছরের এক কিশোর। আমদাবাদ শহরের এক ভাড়া ঘরে থাকে সে। ওই কিশোরের মোবাইলে ধরা পড়েছে বিমানটি বিধ্বস্ত হওয়ার ঠিক আগে ও পরে দৃশ্য। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গিয়েছে, বিমানটি ধীরে ধীরে নিচে নামছে এবং কয়েক সেকেন্ডের মধ্যে ঘটে যাচ্ছে প্রবল বিস্ফোরণ।

ভিডিওগ্রাফার ওই কিশোরের নাম আরিয়ান। নিজের অজান্তেই এমন একটি ভয়াবহ দৃশ্য ক্যামেরাবন্দি করার পর মানসিকভাবে ভেঙে পড়েছে সে। আরিয়ান জানিয়েছে, “আমি শুধু বিমানটির ভিডিও তুলছিলাম। বোয়িং ৭৮৭-৭ ড্রিমলাইনারটি নামার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। আমি খুব ভয় পেয়েছিলাম।”

আমদাবাদ ক্রাইম ব্রাঞ্চ সূত্রে জানা গিয়েছে, ভিডিওটি ভাইরাল হওয়ার পর পুলিশ আরিয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকে। তবে তাকে বা তার পরিবারকে আটক বা গ্রেফতার করা হয়নি। আরিয়ান তার বাবার সঙ্গে সাক্ষী হিসেবে নিজের বিবৃতি দিয়েছে বলেও পুলিশ জানিয়েছে।

ঘটনার সময় বিমানটি বিমানবন্দর থেকে মাত্র ২ কিলোমিটার দূরে ছিল। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, AI 171 মাত্র ৬৫০ ফুট উপরে উঠেছিল। বিমানবন্দরের এটিসি বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও কোনও সাড়া মেলেনি। এরপরই এক মিনিটের মধ্যে মেঘানিনগরে ভেঙে পড়ে বিমানটি।

আরিয়ানের পরিবারের দাবি, ঘটনার পর থেকেই সে আতঙ্কে রয়েছে। তার বোন জানায়, ভাইয়ের মানসিক অবস্থা অত্যন্ত খারাপ। সে বলছে, “এখানে আর থাকতে চাই না। খুব বিপজ্জনক লাগছে।” বাড়িওয়ালাও জানিয়েছেন, আরিয়ান চুপচাপ হয়ে গিয়েছে। রাতে ঘুমোতে পারেনি, কিছু খাচ্ছেও না।


```