Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

কলকাতাগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানে বিভ্রাট! হিন্দনে রানওয়েতে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ

ফ্লাইট নম্বর IX 1511 রবিবার হিন্দন থেকে কলকাতা রওনা হওয়ার কথা ছিল। তাতেই সমস্যা দেখা দেয়।

কলকাতাগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানে বিভ্রাট! হিন্দনে রানওয়েতে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ

ফাইল ছবি

শেষ আপডেট: 15 June 2025 16:20

দ্য ওয়াল ব্যুরো: গাজিয়াবাদের হিন্দন বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমানের। তবে উড়ানের ঠিক আগে রানওয়েতে দেখা দিল প্রযুক্তিগত গোলযোগ। ফলে এক ঘণ্টারও বেশি সময় ধরে থমকে রইল বিমানটি। সদ্য আমদাবাদের ঘটনার পর এমন ঘটনায় রীতিমতো আতঙ্কে যাত্রীরা।

ফ্লাইট নম্বর IX 1511 রবিবার হিন্দন থেকে কলকাতা রওনা হওয়ার কথা ছিল। সাধারণত প্রতিরক্ষা ক্ষেত্রে ব্যবহৃত হিন্দন বিমানবন্দর সম্প্রতি অসামরিক বিমান চলাচলের জন্যও আংশিকভাবে চালু হয়েছে। সেই বিমানবন্দর থেকেই এই যাত্রীবাহী বিমানটি ওড়ার কথা ছিল।

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস সূত্রে জানা গেছে, মূলত যে বিমানটিকে এই উড়ানের জন্য বরাদ্দ করা হয়েছিল, তাতেই যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। তাই বিকল্প ব্যবস্থা নিতে হয়। দেরি হলেও শেষমেশ বিমানটি কলকাতার উদ্দেশে রওনা হয়। যাত্রীদের বিকল্প দিন বেছে নেওয়ার বা টিকিট বাতিল করে সম্পূর্ণ টাকা ফেরতের সুযোগ দেওয়া হয়।

বিমানবন্দর সূত্রে খবর, বিমানটি রানওয়ে পর্যন্ত পৌঁছে গিয়েছিল এবং তখনই পাইলট ও প্রযুক্তিগত কর্মীরা ত্রুটি শনাক্ত করেন। ঠিক কী ধরনের সমস্যা হয়েছিল তা বিস্তারিতভাবে জানানো হয়নি। তবে সঙ্গে সঙ্গে মেরামতের জন্য গ্রাউন্ড ইঞ্জিনিয়রদের ডাকা হয়। তার পরই শুরু হয় দীর্ঘ অপেক্ষা।

সাম্প্রতিক সময়ে বিমান চলাচলে যান্ত্রিক ত্রুটি সংক্রান্ত একাধিক ঘটনা সামনে এসেছে। বিশেষ করে ভারতের বিভিন্ন এয়ারলাইনের ক্ষেত্রে যাত্রীদের নিরাপত্তা ও বিমান সংস্থাগুলির রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। তবে এই ঘটনায় যাত্রীদের দ্রুত বিকল্প সুবিধা দেওয়ার সিদ্ধান্তের প্রশংসা করেছেন কিছু যাত্রী।


```