Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

নতুন রিকশা কেনার পর থেকেই খারাপ, শোরুমে বলেও লাভ হয়নি, রাগে আগুন লাগিয়ে দিলেন মহিলা

নতুন ই-রিকশা কেনার পর থেকেই বারবার খারাপ হচ্ছিল, শোরুমে বলেও মিলছিল না সমাধান। ক্ষোভে রাস্তায় ই-রিকশায় আগুন লাগিয়ে দিলেন মহিলা।

নতুন রিকশা কেনার পর থেকেই খারাপ, শোরুমে বলেও লাভ হয়নি, রাগে আগুন লাগিয়ে দিলেন মহিলা

ঘটনাস্থলের ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 6 February 2026 23:51

দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রদেশের (Madhya Pradesh) শিবপুরীতে (Shivpuri) দিনের বেলা ব্যস্ত বাজারের মাঝে হঠাৎ দাউ দাউ করে জ্বলে উঠল একটি ই-রিকশা (E-rickshaw)। আর সেই আগুন নিজেই লাগালেন ফক্কর কলোনির (Fakkar Colony) বাসিন্দা গুড়িয়া মহৌর (Gudiya Mahaur)। অভিযোগ, চার মাস ধরে শোরুম ও সংস্থার কাছে বারবার ধর্না দিয়েও নতুন কেনা খারাপ ই-রিকশার মেরামত আদায় করতে না পারেননি তিনি। শেষ পর্যন্ত ক্ষোভে ফেটে পড়েন এবং আগুন ধরিয়ে দেন।

ঘটনা শোরুমের ঠিক বাইরে হয়। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, পুরো ঘটনাটি অবিশ্বাস্য ঠান্ডা মাথায় করেছিলেন ওই মহিলা। রাস্তায় পার্ক করা ই-রিকশায় পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেন তিনি। চোখের সামনে জ্বলতে থাকা যানটি দেখে একসময় বাজার এলাকায় হুলস্থুল পড়ে যায়। ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

গুড়িয়ার কথায়, ছ’মাস আগে স্বামী নারায়ণ মহৌরকে (Narayan Mahaur) সঙ্গে নিয়ে প্রায় ২.৩০–২.৫০ লক্ষ টাকার ই-রিকশা ফাইন্যান্স করে কিনেছিলেন তিনি। দিনমজুরির অনিশ্চয়তা থেকে মুক্তি পেয়ে তিন সন্তানকে একটু ভালভাবে চালানোর স্বপ্ন ছিল। কিন্তু কেনার দু’মাস পর থেকেই শুরু হয় সমস্যা। বলেন, ‘চার মাস ধরে আমি শোরুমে যাতায়াত করছি। বারবার বলেছি মেরামত করতে। কোনও কাজ হয়নি’। রিকশা অচল হয়ে থাকায় আবার ফিরতে হয়েছে দিনমজুরির কাজেই, অন্যদিকে চালু রয়েছে লোনের কিস্তিও।

শোরুমের তরফে অবশ্য অভিযোগ মানতে নারাজ তারা। শোরুম ইন-চার্জ শুভম শর্মা (Shubham Sharma) বলেন, ‘রিকশায় কোনও ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট ছিল না। শুধু ব্যাটারিটা বিস্ফোরিত হয়েছিল। কোম্পানি (Company) বিস্ফোরিত ব্যাটারি বদলানোর কোনও সুযোগ দেয় না। আমরা ওঁকে নতুন ব্যাটারি লাগাতে বলেছিলাম। রাজি হননি।’

এদিকে আগুন লাগার খবর পেয়ে ছুটে আসে পুলিশ (Police)। দ্রুত আগুন ছড়ানোর আগেই নিয়ন্ত্রণে আনা হয়। গুড়িয়া এবং পুড়ে যাওয়া রিকশাটি থানায় নিয়ে যাওয়া হয়েছে। দু’পক্ষের বয়ান নেওয়া হয়। তথ্য যাচাই করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে।


```