Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

মাধ্যমিক পরীক্ষার মাঝেই ভয়াবহ আগুনে ভস্মীভূত বাড়িঘর, পুড়ে ছাই বইপত্র, পাশে দাঁড়াল পুলিশ

স্থানীয় গ্রামবাসীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও তাঁদের চোখের সামনেই পুড়ে ছারখার হয়ে যায় বাড়িটি। 

মাধ্যমিক পরীক্ষার মাঝেই ভয়াবহ আগুনে ভস্মীভূত বাড়িঘর, পুড়ে ছাই বইপত্র, পাশে দাঁড়াল পুলিশ

শ্যামশ্রী দাশগুপ্ত

শেষ আপডেট: 4 February 2026 15:55

দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: সবেমাত্র বাংলা ও ইংরাজি পরীক্ষা হয়েছে। তার মাঝেই ভয়াবহ আগুনে বইপত্র সহ পুড়ে ছাই হয়ে গেল। ভস্মীভূত মাথা গোঁজার আশ্রয়টুকুও। মাধ্যমিক পরীক্ষার্থীর এমন করুণ পরিস্থিতিতে উদ্বিগ্ন পরিবারের সদস্যরা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ওন্দা ব্লকের হরিহরপুর গ্রামে।

মঙ্গলবার ছিল মাধ্যমিকের ইংরাজি পরীক্ষা। স্থানীয় কালীসেন উচ্চ বিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দিতে গিয়েছিল মাধ্যমিক পরীক্ষার্থী অর্পণ ধীবর। পরীক্ষা দিয়ে বাড়িতে ফিরেই দেখে তাদের একমাত্র মাথাগোঁজার ঠাঁইটুকু পরিণত হয়েছে ধ্বংসস্তুপে। ভয়াবহ আগুনে বাড়ির যাবতীয় সামগ্রী-সহ পুড়ে ছাই হয়ে গেছে সমস্ত বইপত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে অর্পণের বাবা তরুণ ধীবর পেশায় ছোট গাড়ির চালক।  হরিহরপুর গ্রামে ছোট্ট এক কামরার একটি  ঘরে অর্পণ ও তার ছোট ভাইকে নিয়ে বসবাস করেন বাবা তরুণ ও মা রীণা ধীবর। মঙ্গলবার দুপুরে অর্পণ মাধ্যমিক পরীক্ষা দিতে গেলে তার মা ছোট ভাইকে সঙ্গে নিয়ে এক প্রতিবেশীর বাড়িতে যান। সেখান থেকে বাড়িতে ফিরে দেখেন গোটা বাড়ি দাউদাউ করে জ্বলছে।

স্থানীয় গ্রামবাসীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও তাঁদের চোখের সামনেই পুড়ে ছারখার হয়ে যায় বাড়িটি। পুড়ে ছাই হয়ে যায় বাড়ির যাবতীয় আসবাব, পোশাক এমনকি ছেলেদের বইপত্রও। পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে এমন ঘটনা দেখে হতাশায় ভেঙে পড়েন অর্পণ। বইপত্র পুড়ে যাওয়ায় অনিশ্চিত হয়ে পড়ে তার পরবর্তী পরীক্ষাগুলি।

খবর জানাজানি হতেই ওই মাধ্যমিক পরীক্ষার্থীর পাশে দাঁড়ায় পুলিশ, প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দল। ওই মাধ্যমিক পরীক্ষার্থীর প্রয়োজনীয় বইপত্র কিনে দেয় ওন্দা থানার পুলিশ। পরিবারটির হাতে কিছু খাদ্য সামগ্রীও তুলে দেওয়া হয়। পরিবারটির হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন স্থানীয় বিজেপি বিধায়ক ও তৃণমূল নেতৃত্ব।
 


```