Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

প্রেমিকার অন্যত্র বিয়ে ঠিক হয়েছে শুনেই চরম সিদ্ধান্ত বডি বিল্ডারের, ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

বেঙ্গালুরুর মহালক্ষ্মী লেআউটে প্রেমিকার অন্যত্র বিয়ে ঠিক হওয়ার খবর শুনে আত্মঘাতী হলেন ২৬ বছরের বডিবিল্ডার। ঘর ভেঙে উদ্ধার ঝুলন্ত দেহ, তদন্তে নেমেছে পুলিশ।

প্রেমিকার অন্যত্র বিয়ে ঠিক হয়েছে শুনেই চরম সিদ্ধান্ত বডি বিল্ডারের, ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

কিরণ ও তাঁর বান্ধবী

গার্গী দাস

শেষ আপডেট: 8 February 2026 15:40

দ্য ওয়াল ব্যুরো: ২৬ বছরের তরতাজা বডিবিল্ডার (Bodybuilder)। পেশায় জিম ট্রেনার (Gym Trainer)। তিন বছরের সম্পর্কে থাকা প্রেমিকা হঠাৎ জানালেন, তাঁর বিয়ে ঠিক হয়ে গিয়েছে অন্য কারও সঙ্গে। আর সেই কথা শোনার কয়েক ঘণ্টার মধ্যেই ঝুলন্ত দেহ মিলল কিরণের। বেঙ্গালুরুর (Bengaluru) মহালক্ষ্মী লেআউটের (Mahalakshmi Layout) এই মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পুলিশ সূত্রে খবর, শনিবার প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কিরণ। সেখানেই তাঁর প্রেমিকা জানান, বাড়ির চাপে অন্য এক যুবকের সঙ্গে তাঁর বিয়ে পাকা হয়ে গিয়েছে। কথা শুনেই ভেঙে পড়েন তিনি। বাড়ি ফিরে আসেন চুপচাপ। পরিবারের সদস্যরা জানান, বাড়ি ঢোকার পর থেকেই অস্বাভাবিক রকম চুপ হয়ে গিয়েছিলেন। নিজের ঘরে ঢুকে দরজা ভেতর থেকে বন্ধ করে দেন।

অনেকক্ষণ কোনও সাড়া না পেয়ে সন্দেহ হয় পরিবারের। ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজা ভেঙে ঢোকে তাঁরা। সেখানেই ঝুলন্ত অবস্থায় কিরণের দেহ দেখতে পান পরিবারের সদস্যরা। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। দেহ উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তে (Post-Mortem)।

ঘরের ভিতর থেকে একটি সম্ভাব্য ‘ডেথ নোট’ (Death Note) উদ্ধার হয়েছে। সেটি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঠিক কী কারণে এমন চরম সিদ্ধান্ত নিলেন কিরণ—সম্পূর্ণ ঘটনা জানতে মৃত্যুর আগে তাঁর মানসিক অবস্থা, সম্পর্কের গতিবিধি থেকে শুরু করে সব দিকই খতিয়ে দেখছে পুলিশ।

এক আধিকারিক জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে। উদ্ধার হওয়া নোটের ফরেনসিক পরীক্ষা করা হবে। প্রেমিকা ও পরিবারের বক্তব্যও নেওয়া হবে।

গুরুত্বপূর্ণ বার্তা: এই খবরটি অত্যন্ত সংবেদনশীল। আপনি বা আপনার পরিচিত কেউ যদি মানসিক সংকটে থাকেন, দয়া করে নিকটবর্তী সাহায্যকেন্দ্রে যোগাযোগ করুন। মনে রাখুন, সাহায্য চাওয়া দুর্বলতা নয়। জীবন অত্যন্ত সুন্দর, বাঁচার অধিকার সকলের।


```