Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!

তিস্তায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা বিএলও-র! পরিবার বলছে, এসআইআরের কাজ নিয়ে প্রবল চাপে ছিলেন

পরিবারের সদস্যদের দাবি, দীর্ঘদিন ধরেই এসআইআর-এর কাজ নিয়ে মানসিক চাপে ভুগছিলেন সর্বন। নিয়মিত স্কুলের দায়িত্ব সামলানোর পাশাপাশি ভোটার তালিকা সংক্রান্ত কাজ, শুনানি এবং রিপোর্টিং - সব মিলিয়ে চাপ ক্রমেই বাড়ছিল। 

তিস্তায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা বিএলও-র! পরিবার বলছে, এসআইআরের কাজ নিয়ে প্রবল চাপে ছিলেন

মৃত বিএলও - ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 30 January 2026 11:57

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে এসআইআর (West Bengal SIR) প্রক্রিয়া চলাকালীন ফের এক বিএলও-র মৃত্যুকে (BLO Death) ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল। এবার ঘটনাস্থল উত্তরবঙ্গের শিলিগুড়ি (Siliguri)। পরিবারের অভিযোগ, এসআইআর সংক্রান্ত কাজের অতিরিক্ত চাপই শেষ পর্যন্ত প্রাণ কেড়ে নিয়েছে স্কুলশিক্ষকের।

বৃহস্পতিবার বিকেলে শিলিগুড়ির সেবক (Sevok) এলাকায় তিস্তা নদীতে (Teesta River) ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন শিক্ষক সর্বন কাহার, এমনই দাবি করছে তাঁর পরিবার।

মৃত সর্বন কাহারের বয়স ছিল ৪২ বছর। তিনি শিলিগুড়ি পুরনিগমের এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং স্থানীয় একটি স্কুলে শিক্ষকতা করতেন। পাশাপাশি তিনি ব্লক লেভেল অফিসার বা বিএলও (Siliguri BLO Death) হিসেবেও কাজ করছিলেন। রাজ্যজুড়ে যখন এসআইআর-এর গুরুত্বপূর্ণ ধাপ চলছে, এনিউমারেশন ফর্ম বিলি সম্পূর্ণ, খসড়া তালিকা প্রকাশ এবং শুনানির কাজ চলছে - ঠিক সেই সময় এই মৃত্যুর ঘটনা নতুন করে প্রশ্ন তুলে দিল প্রশাসনিক কাজের চাপ নিয়ে।

পরিবারের সদস্যদের দাবি, দীর্ঘদিন ধরেই এসআইআর-এর কাজ নিয়ে মানসিক চাপে ভুগছিলেন সর্বন। নিয়মিত স্কুলের দায়িত্ব সামলানোর পাশাপাশি ভোটার তালিকা সংক্রান্ত কাজ, শুনানি এবং রিপোর্টিং - সব মিলিয়ে চাপ ক্রমেই বাড়ছিল। সেই চাপ সামলাতে না পেরেই তিনি এই চরম সিদ্ধান্ত নিয়েছেন বলে পরিবারের অভিযোগ।

পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে বাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান সর্বন। বিকেল সাড়ে চারটে নাগাদ স্থানীয় কয়েকজন বাসিন্দা তাঁকে তিস্তা নদীতে ঝাঁপ দিতে দেখেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় সেবক থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। কয়েক ঘণ্টার চেষ্টার পর নদী থেকে সর্বনের দেহ উদ্ধার করা হয় এবং তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শিলিগুড়ি ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। রাজ্যজুড়ে ইতিমধ্যেই একাধিক বিএলও-র মৃত্যু নিয়ে বিতর্ক চলছে - কোথাও আত্মহত্যা, কোথাও আবার অসুস্থ হয়ে মৃত্যুর খবর সামনে এসেছে। শিলিগুড়ির এই ঘটনা সেই বিতর্ককে আরও উস্কে দিল বলে মনে করছে রাজনৈতিক মহল।

খবর পেয়ে রাতেই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে পৌঁছন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তিনি মৃতের পরিবারের সঙ্গে কথা বলেন এবং পাশে থাকার আশ্বাস দেন। ঘটনাকে কেন্দ্র করে ফের একবার এসআইআর প্রক্রিয়ায় যুক্ত কর্মীদের উপর চাপ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। 


```