Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডোর এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

স্ত্রীকে গুলি করে খুনের পর আত্মঘাতী সাংসদের ভাইপো! নবদম্পতির মৃত্যুতে 'দুর্ঘটনা' তত্ত্ব ওড়াল পুলিশ

ঘটনার কয়েক ঘণ্টা আগে দম্পতি এক আত্মীয়ের বাড়িতে ডিনারে গিয়েছিলেন। পরে বাড়িতে ফেরার আগে আশেপাশে জুস খেতে থামেন।

স্ত্রীকে গুলি করে খুনের পর আত্মঘাতী সাংসদের ভাইপো! নবদম্পতির মৃত্যুতে 'দুর্ঘটনা' তত্ত্ব ওড়াল পুলিশ

নবদম্পতির রহস্যমৃত্যু

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 24 January 2026 22:30

দ্য ওয়াল ব্যুরো: আমদাবাদে কংগ্রেসের রাজ্যসভার সাংসদ শক্তি সিং গোহিলের (Congress MP Shaktisinh Gohil) ভাইপো যশ কুমার সিং ও তাঁর স্ত্রী রাজেশ্বরীর মৃত্যুকে প্রথমে ‘দুর্ঘটনা’ মনে হলেও, তদন্তে বেরিয়ে এসেছে সম্পূর্ণ ভিন্ন চিত্র। পুলিশ জানিয়েছে, এটি কোনও দুর্ঘটনা বা ভুল করে হয়নি, স্ত্রীকে গুলি করে খুন করার (Congress MP's nephew killed wife) পর আত্মহত্যা করেছেন যশ। এই তথ্যের ভিত্তিতে খুনের মামলা রুজু করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে ২১ জানুয়ারি রাতে, আমদাবাদে জাজেস বাংলো রোডের এনআরআই টাওয়ারের ফ্ল্যাটে। মাত্র দু'মাস আগে বিয়ে হয়েছিল এই দম্পতির। ২১ তারিখ রাতে বাড়ির ভেতর থেকে দু’জনের মৃতদেহ উদ্ধার হয় (Newly Married Couple Deadbody Recovered)। প্রথমে পুলিশ দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা দায়ের করেছিল, তবে ফরেনসিক রিপোর্ট ও প্রাথমিক তদন্তে পরিষ্কার হয়, গুলিটি ‘অ্যাক্সিডেন্টাল’ হওয়া অসম্ভব।

ডিসিপি (জোন-১) হর্ষদ প্যাটেল জানান, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া লাইসেন্সপ্রাপ্ত রিভলভারে (licensed revolver recovered) মাত্র দুটি বুলেট ছিল এবং দু’টিই ছোড়া হয়েছে। প্রথম গুলি লাগে রাজেশ্বরীর মাথায়। এরপর যশ কুমার সিং নিজেকে লক্ষ্য করে দ্বিতীয় গুলি ছোঁড়েন। পুলিশ বলছে, এই ধরনের রিভলভারে ট্রিগার না টিপে গুলি ছোড়া যায় না, ফলে ভুল করে গুলি চলে যাওয়ার তত্ত্ব টেকে না।

তদন্তে উঠে এসেছে আরও কিছু তথ্য। ঘটনার কয়েক ঘণ্টা আগে দম্পতি এক আত্মীয়ের বাড়িতে ডিনারে গিয়েছিলেন। পরে বাড়িতে ফেরার আগে আশেপাশে জুস খেতে থামেন। সেই জায়গার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি তাঁদের কল ডিটেইলসের রেকর্ডও খতিয়ে দেখা হচ্ছে। যশ কুমার সিংয়ের মায়ের বয়ানও নেওয়া হয়েছে।

এফআইআর অনুযায়ী, স্ত্রীকে গুলি করার পর যশ নিজেই ১০৮ নম্বরে ফোন করেন। অ্যাম্বুল্যান্স কর্মীরা এসে রাজেশ্বরীকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করেন। এরপর নিজেকেও গুলি করেন কংগ্রেস সাংসদের ভাইপো। ময়নাতদন্ত রিপোর্টে দু’জনের মৃত্যুর কারণ হিসেবে মাথায় গুলিবিদ্ধ হয়ে হওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণের কথা উল্লেখ করা হয়েছে।

তবে এই নৃশংস ঘটনার আসল উদ্দেশ্য কী ছিল, তা এখনও স্পষ্ট নয়। কেন বিয়ের মাত্র দু'মাসের মাথায় (married just two months ago) নববিবাহিতা স্ত্রীকে খুন করে নিজেও আত্মঘাতী হলেন যুবক, এই প্রশ্নের উত্তর খোঁজা হচ্ছে। পুলিশ জানিয়েছে, দম্পতির সম্পর্ক, মানসিক অবস্থা, পরিবারিক পরিস্থিতি- সব দিকই খতিয়ে দেখা হচ্ছে।


```