Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

মধ্যরাতে যেন সাক্ষাৎ যমদূত! নীলগিরির রাস্তায় ঘুরছে ব্ল্যাক প্যান্থার আর জোড়া চিতা বাঘ

নীলগিরির অরণ্যপথে একসঙ্গে হাঁটছে ব্ল্যাক প্যান্থার ও দুই সাধারণ চিতাবাঘ। বিরল দৃশ্য ক্যামেরাবন্দি করে শেয়ার করলেন আইএফএস অফিসার।

 

মধ্যরাতে যেন সাক্ষাৎ যমদূত! নীলগিরির রাস্তায় ঘুরছে ব্ল্যাক প্যান্থার আর জোড়া চিতা বাঘ

ভাইরাল ভিডিও

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 22 July 2025 15:48

দ্য ওয়াল ব্যুরো: নীলগিরির অরণ্যপথ ধরে একসঙ্গে হাঁটছে তিন চিতা। একটি কালো, বাকি দু’টি সাধারণ। রাতের অন্ধকারে ধরা পড়েছে এই বিরল দৃশ্য। বনদফতরের এক আধিকারিক সেই ভিডিও শেয়ার করতেই চমকে গিয়েছেন নেটিজেনরা। ভাইরাল হয়েছে ২৯ সেকেন্ডের ক্লিপ।

এই দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন ভারতীয় বন পরিষেবা (IFS)-এর অফিসার প্রবীণ কাসওয়ান। ভিডিওটি ১৬ জুলাই তোলা। এক্স (পূর্বতন টুইটার)-এ তিনি লেখেন, “ব্ল্যাক প্যান্থার আর তার বন্ধুরা নীলগিরির রাস্তায় রাত্রিকালীন হাঁটতে বেরিয়েছে। কী বিরল দৃশ্য!”

তিনি আরও জানিয়েছেন, ভারতে যাকে ‘ব্ল্যাক প্যান্থার’ বলা হয়, সেটি আসলে সাধারণ চিতাবাঘের (Panthera pardus) একটি মেলানিস্টিক রূপ। এক ধরনের জিনগত বৈশিষ্ট্যের কারণে এদের গায়ের রঙ এমন হয়। তবে আলো পড়লে দেখা যায় চেনা চিতাবাঘের মতোই শরীর জুড়ে দাগ রয়েছে।

এই ধরনের কালো চিতা একাকী দেখা যায়। কিন্তু একসঙ্গে একটি ব্ল্যাক প্যান্থার ও দুই সাধারণ চিতাবাঘের হাঁটাচলা ক্যামেরায় ধরা পড়া সত্যিই বিরল ঘটনা বলে জানিয়েছেন প্রবীণ।

 নেটদুনিয়ায় পোস্ট হতেই ভিডিওটি ৩০ হাজারেরও বেশি ভিউ পেয়েছে। এক জন মন্তব্য করেছেন, “মোগলির বাঘীরা-কে মনে পড়ে গেল!” অন্য একজন লেখেন, “এই ধরনের বড় চিতাকে এখন মানুষের কাছাকাছিও দেখা যাচ্ছে, এটা নতুন চিন্তার বিষয়।”

প্রবীণ কাসওয়ান কমেন্ট করেছেন, চিতাবাঘদের বাসস্থান দিন দিন ছোট হচ্ছে। পাশাপাশি চোরাশিকারও এদের জন্য বড় বিপদ। এই প্রাণীগুলিকে রক্ষা করতে হলে আরও জোরদার সংরক্ষণের প্রয়োজন রয়েছে।
 


```