Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

ক্লাস চলছে, পড়ুয়াদের সামনে স্পিকারে গান চালিয়ে চুলে তেল মালিশ উত্তরপ্রদেশের শিক্ষিকার

ক্লাসরুমের বেঞ্চে বসে ছাত্রছাত্রীরা। সামনে বসে রয়েছেন শিক্ষিকাও। কিন্তু পাঠদান নয়, স্কুলের ক্লাসরুমে চলছে অন্য চিত্র।

ক্লাস চলছে, পড়ুয়াদের সামনে স্পিকারে গান চালিয়ে চুলে তেল মালিশ উত্তরপ্রদেশের শিক্ষিকার

ভাইরাল ভিডিও

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 22 July 2025 15:38

দ্য ওয়াল ব্যুরো: ক্লাসরুমের বেঞ্চে বসে ছাত্রছাত্রীরা। সামনে বসে রয়েছেন শিক্ষিকাও। কিন্তু পাঠদান নয়, স্কুলের ক্লাসরুমে চলছে অন্য চিত্র। শিক্ষিকা চেয়ারে হেলান দিয়ে বসে, মাথায় তেল মালিশ করছেন। স্পিকারে তখন উচ্চস্বরে বাজছে গান। সেই দৃশ্য কেউ ক্যামেরাবন্দি করে পোস্ট করেন সমাজমাধ্যমে। তারপরই ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। বিতর্ক ছড়াতেই শিক্ষিকাকে সাসপেন্ড করে তদন্তের নির্দেশ দিয়েছে প্রশাসন।

ঘটনাটি উত্তরপ্রদেশের বুলন্দশহরের এক সরকারি প্রাথমিক স্কুলের। ‘অলোক সিংহ’ নামের একটি এক্স (পূর্বতন টুইটার) অ্যাকাউন্ট থেকে প্রথম ভিডিওটি প্রকাশ্যে আসে। তাতে দেখা যায়, ক্লাসে প্রবেশ করে নিজের ব্যাগ থেকে মোবাইল বার করে গান চালিয়ে দেন শিক্ষিকা। এরপর চেয়ারে বসে বিশ্রাম নিতে নিতে মাথায় তেল মাখতে শুরু করেন। পাশে বসে থাকা ছাত্রছাত্রীরা কিছুটা অবাক, কিছুটা হাসি চেপে রয়েছে। এমনকি অন্য ক্লাসরুমের শিক্ষক ও শিক্ষাকর্মীরাও বাইরে থেকে এই দৃশ্য দেখে মজা নিচ্ছেন। কিন্তু কেউই শিক্ষিকার এই আচরণের বিরোধিতা করেননি। (এই ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল)

ভিডিওটি ছড়িয়ে পড়তেই ক্ষোভ ছড়ায়। শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে, অভিযুক্ত শিক্ষিকাকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে। তাঁকে জামালপুর প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তর করা হয়েছে। বিভাগীয় তদন্তও শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, ওই শিক্ষিকার বিরুদ্ধে আগেও অভিযোগ উঠেছিল। দু’জন অভিভাবক তাঁর বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ জানিয়েছিলেন। তাঁদের দাবি, সে সময় শিক্ষিকা তাঁদের সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন, এমনকি লাঠিপেটাও করেন। ভাইরাল হওয়া অন্য একটি ভিডিওতেও সেই লাঠিপেটার দৃশ্য ধরা পড়েছে।

বর্তমানে পুরো ঘটনা নিয়ে তদন্তে নেমেছে জেলা শিক্ষা প্রশাসন। রিপোর্ট জমা পড়লেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন আধিকারিকরা।


```