Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

মণিপুরে সরকার গড়তে রাজ্যপালের দ্বারস্থ বিজেপি, ফের কি মুখ্যমন্ত্রী বীরেন?

রাজনৈতিক মহলে প্রশ্ন ঘোরাফেরা করছে, রাজ্যপাল সরকার গড়ার অনুমতি দিলে মুখ্যমন্ত্রী কে হতে পারেন। 

মণিপুরে সরকার গড়তে রাজ্যপালের দ্বারস্থ বিজেপি, ফের কি মুখ্যমন্ত্রী বীরেন?

শেষ আপডেট: 28 May 2025 15:44

দ্য ওয়াল ব্যুরো: চার মাস হতে চলল মণিপুরে রাষ্ট্রপতি শাসন চলছে (Manipur under President rule)। নতুন করে সেখান সরকার গড়তে তৎপর হয়েছে সাবেক শাসক দল বিজেপি (BJP preparing to form government on Manipur)।

বুধবার জোট শরিক বিধায়কদের কয়েকজনকে সঙ্গে নিয়ে বিজেপির কয়েকজন এমএলএ রাজভবনে রাজ্যপাল অজয়কুমার ভাল্লার (Ajay Kumar Bhalla, Governor, Manipur) সঙ্গে দেখা করেন।

১০ বিধায়কের মধ্যে বিজেপির সাতজন প্রতিনিধি দলে ছিলেন। বাকি তিনজনের একজন ন্যাশনাল পিপলস পার্টি এবং দু'জন নির্দল বিধায়ক ছিলেন।

রাজভবনে এনডিএ বিধায়কেরা

রাজ্যপালকে তাঁরা বলেন, ৬০ আসনের মণিপুর বিধানসভায় তাঁদের সঙ্গে ৪০ বিধায়কের সমর্থন আছে। নির্বাচিত সরকারের হাতে রাজ্য পরিচালনার ভার দেওয়া দরকার। নতুন সরকার ব্যর্থ হলে ফের রাষ্ট্রপতির শাসন জারি করা যেতে পারে।

রাজনৈতিক মহলে প্রশ্ন ঘোরাফেরা করছে, রাজ্যপাল সরকার গড়ার অনুমতি দিলে মুখ্যমন্ত্রী কে হতে পারেন। বিজেপি সুত্রের খবর, নানা অঙ্কে এগিয়ে আছেন শেষবারের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। সপ্তাহ দুই আগে ইম্ফলে গিয়ে রাজ্য বিজেপির নেতাদের সঙ্গে বৈঠক করে আসেন উত্তর পূর্বের ওই রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা সম্বিত পাত্র। বৈঠকে বীরেনকেই ফের মুখ্যমন্ত্রী করতে বেশিরভাগ নেতা মত দেন বলে জানা গিয়েছে।

যদিও ফেব্রুয়ারিতে তাঁকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরানোর সময় তিনি বিবদমান দুই জাতিগোষ্ঠী কুকি ও মৈতেই, দুই শিবিরের কাছেই অপ্রিয় ছিলেন। তবে বিগত চারমাসে পরিস্থিতির অনেকটাই পরিবর্তন হয়েছে বলে খবর। স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের আস্থাভাজন বীরেনকে ফের মুখ্যমন্ত্রী করা হবে কিনা সে ব্যাপারে রাজ্যপাল ভাল্লার বক্তব্যও গুরুত্ব পাবে। মণিপরের রাজ্যপাল হওয়ার আগে স্বরাষ্ট্র সচিব হিসাবে শাহের সঙ্গে পাঁচ বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। রাজ্যে তীব্র জাতিদাঙ্গা চলাকালেও তিনিই ছিলেন দেশের স্বরাষ্ট্র মন্ত্রী।


```