Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

'উত্তরপ্রদেশ-বিহারে হেনস্থা করলে, আছাড় দিয়ে মারবে!' ঠাকরে ভাইদের হুঁশিয়ারি বিজেপি সাংসদের

সম্প্রতি ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে দেখা গিয়েছে, মহারাষ্ট্রে মারাঠি বলতে না পারায় হিন্দিভাষী শ্রমিক ও হকারদের মারধর করেছে এমএনএস কর্মীরা।

'উত্তরপ্রদেশ-বিহারে হেনস্থা করলে, আছাড় দিয়ে মারবে!' ঠাকরে ভাইদের হুঁশিয়ারি বিজেপি সাংসদের

ফাইল ছবি

শেষ আপডেট: 7 July 2025 22:53

দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রে (Maharastra) হিন্দিভাষী শ্রমিক ও ব্যবসায়ীদের উপর হামলার ঘটনায় মহারাষ্ট্র নব নির্মাণ সেনা (MNS) প্রধান রাজ ঠাকরে (Raj Thackeray) এবং শিবসেনা (উদ্ধব গোষ্ঠী) প্রধান উদ্ধব ঠাকরেকে (Uddhav Thackeray) কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপি সাংসদ (BJP MP) নিশিকান্ত দুবে (Nishikant Dubey)। তিনি ঠাকরে ভাইদের উদ্দেশে বলেন, "উত্তরপ্রদেশ, বিহার বা তামিলনাড়ুতে এসো, পিটিয়ে মারবে লোকজন।"

সোমবার এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে গড্ডার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বলেন, “উত্তর ভারতের মানুষকে মারছো? যাও মহিম দরগায়, উর্দুভাষীদের মারার সাহস দেখাও!” একই সঙ্গে তিনি ঠাকরে ভাইদের বিরুদ্ধে হিন্দিভাষীদের প্রতি বিদ্বেষ ছড়ানোর অভিযোগ তোলেন।

সম্প্রতি ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে দেখা গিয়েছে, মহারাষ্ট্রে মারাঠি বলতে না পারায় হিন্দিভাষী শ্রমিক ও হকারদের মারধর করেছে এমএনএস কর্মীরা। এই ঘটনার প্রেক্ষিতে রাজ্য সরকার সম্প্রতি তিন-ভাষা নীতি বাতিল করেছে, যা ‘হিন্দি চাপিয়ে দেওয়া’ বলে সমালোচনা করেছিলেন রাজ এবং উদ্ধব ঠাকরে।

এই প্রসঙ্গে দুবের পাল্টা প্রশ্ন, "মহারাষ্ট্রে কী আছে? বিহার, ঝাড়খণ্ড, ছত্তীসগড়, ওড়িশা — এসব রাজ্যের খনিজ সম্পদে চলে তোমাদের রাজ্য। টাটা, রিলায়্যান্সের মতো সংস্থা হিন্দিভাষী রাজ্যগুলি থেকে টাকা এনে মহারাষ্ট্রে শিল্প গড়েছে। অথচ তারাই আজ মার খাচ্ছে! এটা সস্তা রাজনীতি।”

নিশিকান্তের স্পষ্ট কথা, “ভয় দেখিয়ে গায়ের জোর দেখাচ্ছেন? আসুন, উত্তরপ্রদেশে বা বিহারে এসে দেখুন, আপনাদের কীভাবে থামানো হয়।” তবে বিজেপির শরিক শিবসেনা (একনাথ শিন্ডে গোষ্ঠী) নেতা যোগেশ কাদম নিশিকান্ত দুবের মন্তব্যে আপত্তি জানিয়েছেন। তাঁর বক্তব্য, “একজন চারবারের সাংসদের মুখে এমন অহংকারপূর্ণ ভাষা শোভা পায় না। আমরা এসব মেনে নেব না।”


```