Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

রাহুলের সাংসদ পদ খারিজ, আজীবন ভোটে লড়াতেও নিষেধাজ্ঞার দাবি! সংসদে নোটিস বিজেপির

বুধবার লোকসভায় বক্তৃতা দিতে গিয়ে রাহুল গান্ধী ভারত–আমেরিকা বাণিজ্য চুক্তি এবং কেন্দ্রীয় বাজেট নিয়ে তীব্র সমালোচনা করেন। ভূ-রাজনৈতিক পরিস্থিতি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং আন্তর্জাতিক বাণিজ্য প্রসঙ্গেও তিনি বক্তব্য রাখেন। সেই বক্তৃতাকেই ‘তথ্যহীন ও ভিত্তিহীন অভিযোগে পরিপূর্ণ’ বলে দাবি করেছে বিজেপি।

রাহুলের সাংসদ পদ খারিজ, আজীবন ভোটে লড়াতেও নিষেধাজ্ঞার দাবি! সংসদে নোটিস বিজেপির

রাহুল গান্ধী

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 12 February 2026 13:11

দ্য ওয়াল ব্যুরো: লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথে হাঁটল বিজেপি (BJP)। কংগ্রেস সাংসদের সংসদীয় সদস্যপদ খারিজের (Rahul Gandhi Parliament Post) দাবি জানিয়ে নোটিস জমা দিয়েছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে (Nishikant Dubey)। পাশাপাশি, ভবিষ্যতে তাঁকে আজীবনের জন্য নির্বাচনে লড়ার অযোগ্য ঘোষণা করার দাবিও তোলা হয়েছে। তবে তাঁর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনার কোনও পরিকল্পনা নেই বলেই স্পষ্ট করেছেন দুবে।

বুধবার লোকসভায় বক্তৃতা দিতে গিয়ে রাহুল গান্ধী ভারত–আমেরিকা বাণিজ্য চুক্তি (US India Trade Deal) এবং কেন্দ্রীয় বাজেট (Union Budget 2026) নিয়ে তীব্র সমালোচনা করেন। ভূ-রাজনৈতিক পরিস্থিতি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং আন্তর্জাতিক বাণিজ্য প্রসঙ্গেও তিনি বক্তব্য রাখেন। সেই বক্তৃতাকেই ‘তথ্যহীন ও ভিত্তিহীন অভিযোগে পরিপূর্ণ’ বলে দাবি করেছে বিজেপি।

নিশিকান্ত দুবের অভিযোগ, রাহুল গান্ধী বিদেশি সংস্থা - যেমন সোরোস ফাউন্ডেশন, ফোর্ড ফাউন্ডেশন, ইউএসএআইডি—এর সঙ্গে যোগাযোগ রাখেন এবং থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম ও আমেরিকার মতো দেশে নিয়মিত সফর করেন। তাঁর বক্তব্য, এই সব যোগসূত্র দেশের স্বার্থবিরোধী শক্তির সঙ্গে সম্পর্কের ইঙ্গিত দেয়। সেই কারণেই তাঁর সংসদীয় সদস্যপদ বাতিল এবং আজীবন নির্বাচনে লড়াইয়ে নিষেধাজ্ঞা আরোপের দাবি তোলা হয়েছে।

উল্লেখ্য, প্রাক্তন সেনাপ্রধান জেনারেল এম এম নারাভানের (MM Naravane) অপ্রকাশিত বইয়ের প্রসঙ্গ তোলার পর থেকেই রাহুলকে বক্তব্য রাখতে না দেওয়ার অভিযোগে টানা কয়েক দিন ধরে সংসদে বিক্ষোভ দেখাচ্ছে বিরোধী শিবির। বৃহস্পতিবারও ‘জনবিরোধী ধারা’ রয়েছে বলে অভিযোগ তুলে ভারত–আমেরিকা বাণিজ্য চুক্তির বিরুদ্ধে এবং কৃষকদের সমর্থনে মকর দ্বারের বাইরে প্রতিবাদে শামিল হওয়ার কর্মসূচি রয়েছে বিরোধী সাংসদদের।

গত ২৮ জানুয়ারি শুরু হওয়া বাজেট অধিবেশন মোট ৬৫ দিনের মধ্যে ৩০টি বৈঠক নিয়ে ২ এপ্রিল পর্যন্ত চলবে। ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত অধিবেশন চলার পর বিরতি দেওয়া হবে। এরপর ৯ মার্চ থেকে আবার শুরু হবে সংসদের কাজ, যাতে বিভিন্ন মন্ত্রক ও দফতরের অনুদানের দাবিগুলি স্থায়ী কমিটিতে খতিয়ে দেখা যায়।

যে বই নিয়ে এত ঝামেলা সেটি হল - দেশের প্রাক্তন সেনাপ্রধান জেনারেল এম এম নারাভানের (Ex Army Chief MM Naravane) অপ্রকাশিত বই - Four Stars of Destiny।  বিষয়টি সামনে আসে, যখন প্রশ্ন ওঠে - অপ্রকাশিত একটি বই কীভাবে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) হাতে পৌঁছল। এক সপ্তাহ আগে সংসদে তিনি এই বই থেকে উদ্ধৃতি দেওয়ার চেষ্টা করেন, যার পরেই রাজনৈতিক মহলে তুমুল বিতর্ক শুরু হয়।

ইতিমধ্যেই এই ঘটনায় একাধিক দেশ জুড়ে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল (Delhi Police)। সূত্রের দাবি, প্রতিরক্ষা মন্ত্রকের বাধ্যতামূলক অনুমোদন ছাড়াই বইটি আন্তর্জাতিক ডিজিটাল বাজারে (International Digital Market) পৌঁছে গিয়েছিল।

তদন্তকারীদের প্রাথমিক অনুমান, এটি সাধারণ পাইরেসি নয়; বরং পরিকল্পিতভাবে সরকারি অনুমোদনের প্রক্রিয়া এড়িয়ে বইটি ছড়ানো হয়েছে। ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি ও অস্ট্রেলিয়ায় ডিজিটাল ও আর্থিক লেনদেনের সূত্র খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ, সরকারি ছাড়পত্রের আগেই এই দেশগুলির অনলাইন প্ল্যাটফর্মে বইটি বিক্রির জন্য তোলা হয়েছিল।


```