Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

ভারতের জয়ে কংগ্রেস 'চুপ', রাহুল গান্ধীকে বিঁধে বিজেপির দাবি, 'ওরা পাকিস্তানের বি-টিম'

পাকিস্তানকে হারিয়ে কাপ ঘরে তুললেও কংগ্রেসের তরফে শুভেচ্ছা না জানানোয় তীব্র সমালোচনার মুখে পড়েছেন রাহুল গান্ধী ও তাঁর দল। 

ভারতের জয়ে কংগ্রেস 'চুপ', রাহুল গান্ধীকে বিঁধে বিজেপির দাবি, 'ওরা পাকিস্তানের বি-টিম'

রাহুল গান্ধী

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 29 September 2025 13:56

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় দলের এশিয়া কাপ (Asia Cup 2025) জয়কে কেন্দ্র করে ফের সরব বিজেপি (BJP)। পাকিস্তানকে (Pakistan) হারিয়ে কাপ ঘরে তুললেও কংগ্রেসের (Congress) তরফে শুভেচ্ছা না জানানোয় তীব্র সমালোচনার মুখে পড়েছেন রাহুল গান্ধী (Rahul Gandhi) ও তাঁর দল। হাত শিবিরকে পাকিস্তানের 'বি টিম' (B-Team) বলে কটাক্ষ করা হচ্ছে।

সোমবার বিজেপির জাতীয় মুখপাত্র প্রদীপ ভাণ্ডারী কংগ্রেসকে কটাক্ষ করে বলেন, “রাহুল গান্ধী নাকি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের (Asim Munir) সেরা বন্ধু। তাই ভারতের জয়ও কংগ্রেস জাতীয় স্বার্থের বিরুদ্ধে অবস্থান করছে।”

তাঁর অভিযোগ, “একদিকে পাকিস্তানকে মাঠে হারালেও রাহুল গান্ধী এখনও ভারতীয় দলকে অভিনন্দন জানাননি। অন্যদিকে, যখন পাকিস্তান কোণঠাসা, তখন কংগ্রেসের নেতারা খেলোয়াড়সুলভ আচরণের কথা বলছেন। কেন কংগ্রেস বারবার পাকিস্তানের পক্ষ নেয়?” তিনি আরও দাবি করেন, “অপারেশন সিঁদুরে কংগ্রেস পাকিস্তানের পাশে ছিল, এবারও তাই। কংগ্রেস হল পাকিস্তানের ‘বি-টিম’।''

বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যও (Amit Malviya) রাহুল ও কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেন। তাঁর বক্তব্য, “পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দুর্দান্ত জয়ের পরও কংগ্রেসের একটিও টুইট নেই। যেন ওরা পাকিস্তানের কাছ থেকে অনুমতির অপেক্ষায় রয়েছে। রাহুল গান্ধী ও তাঁর দল পাকিস্তানের সঙ্গেই এক সারিতে দাঁড়িয়ে রয়েছে।”

রবিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ন'বারের জন্য এশিয়া কাপ জেতে ভারত। পাকিস্তান মাত্র ১৪৬ রানে অলআউট হয়ে যায়। ম্যাচে আগেই উত্তেজনা তৈরি হয়েছিল পাক ক্রিকেটারদের উস্কানিমূলক অঙ্গভঙ্গিতে। সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের হারিস রউফ ভারতীয় সমর্থকদের দিকে ‘প্লেন ডাউন’ ভঙ্গি করেছিলেন যা 'অপারেশন সিঁদুর'কে ঘিরে পাকিস্তানের ভুয়ো প্রচারের ইঙ্গিত। পরে তাঁর উইকেট নেওয়ার পর জসপ্রীত বুমরা একই ভঙ্গিতে পাল্টা জবাব দেন।

ফাইনালে জয়ের পরও বিতর্ক তৈরি হয়। ভারতীয় দল এশিয়া কাপের ট্রফি নিতে অস্বীকার করে। কারণ, ট্রফি দেওয়ার দায়িত্বে ছিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান ও পাকিস্তানের মন্ত্রী মহসিন নকভি। ক্ষুব্ধ নকভি ট্রফি ও মেডেল নিয়ে স্টেডিয়াম ছাড়েন।

বিরোধীদের প্রতিক্রিয়া

এ নিয়েও সমালোচনা করেছে বিরোধীরা। এক কংগ্রেস নেতা বলেন, “সবই সাজানো নাটক। খেলতে কোনও সমস্যা হয়নি, কিন্তু ট্রফি নিতে আপত্তি কোথায়? আসলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে।”


```