Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ল্যান্ডিংয়ের সময় বার্ড হিট! ক্ষতিগ্রস্থ ইন্ডিগোর বিমান, দেরাদুন এয়ারপোর্টে আতঙ্ক

দেরাদুনের জলি গ্র্যান্ট এয়ারপোর্টে ল্যান্ডিংয়ের সময় বার্ড হিটে ক্ষতিগ্রস্ত ইন্ডিগো বিমান। রানওয়ে পরিদর্শনে নেমেছে কর্তৃপক্ষ।

ল্যান্ডিংয়ের সময় বার্ড হিট! ক্ষতিগ্রস্থ ইন্ডিগোর বিমান, দেরাদুন এয়ারপোর্টে আতঙ্ক

ফাইল ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 24 November 2025 07:31

দ্য ওয়াল ব্য়ুরো: দেহরাদুনের জলি গ্রান্ট বিমানবন্দরে অবতরণের সময়ে পাখির সঙ্গে সংঘর্ষ ইন্ডিগো বিমানের। ক্ষতিগ্রস্থ একাংশ। বিমানটিতে মোট ১৮৬ জন যাত্রী ছিলেন সেসময়। কেউ আহত হননি বলে নিশ্চিত করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

ঘটনাটি ঘটে রবিবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট নাগাদ। মুম্বই থেকে দেরাদুন ফিরছিল IGO 5032। অবতরণের সময় রানওয়ের উপর থাকা একটি পাখির গায়ে ধাক্কা মারে বিমানটি। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রী ও ক্রু সকলে নিরাপদ আছেন। আতঙ্ক ছড়ালেও কোনও রকম বিপদ হয়নি।

বার্ড হিটের পর বিমানবন্দর কর্তৃপক্ষ রানওয়ে পরীক্ষা করে এবং সম্পূর্ণ সেফটি অডিট (Safety Audit) চালায়। রানওয়েতে অপারেশন চালানোর জন্য প্রয়োজনীয় মানদণ্ড ঠিক আছে কি না, তা নিশ্চিত করা হয়।

বার্ড হিট কী? (Bird Strike Explained)

সাধারণত, বার্ড হিট (Bird Strike) অর্থাৎ বিমান ও পাখির সংঘর্ষ—টেক–অফ (Take-off) বা ল্যান্ডিং (Landing)–এর সময় ঘটে। কারণ এই সময়ে বিমান নিচু উচ্চতায় থাকে।

সাধারণত এমন হলে, বিমানের নোজ কোণ (Nose Cone), উইন্ডশিল্ড (Windshield), উইং (Wings), ল্যান্ডিং লাইট (Landing Lights)ক্ষতিগ্রস্ত হয়। সবচেয়ে বড় ঝুঁকি থাকে ইঞ্জিনে (Engine Ingestion) পাখি ঢুকে যাওয়ার ক্ষেত্রে, যা পাওয়ার লস বা শাটডাউন করে দিতে পারে।

বিমান সংস্থার নিয়ম (Standard Protocol)

বার্ড হিট হলে-

  • পাইলট সঙ্গে সঙ্গে ATC (Air Traffic Control)-কে জানান
  • বিমান নিরাপদ হলে অবতরণ করানো হয়
  • অবতরণের পরে ইঞ্জিনিয়াররা বিস্তারিত পরীক্ষা করেন
  • সম্পূর্ণ পরীক্ষা না হওয়া পর্যন্ত বিমান পরিষেবায় ফেরে না।

এছাড়া রানওয়ে এলাকায় পাখি তাড়াতে-

  • বার্ড স্কেয়ার ডিভাইস
  • লেজার
  • ট্রেইন্ড স্কোয়াড ব্যবহার করা হয়।

এর আগে, ১ নভেম্বর জেদ্দা থেকে হায়দরাবাদগামী ইন্ডিগো ফ্লাইট 6E 68–এ বোমাতঙ্ক (Bomb Threat) ছড়ালে বিমানটি মুম্বইতে ডাইভার্ট করা হয়। বিমানে ১৮৫ জন যাত্রী ছিলেন। মুম্বই বিমানবন্দরে তখন ফুল এমার্জেন্সি (Full Emergency) ঘোষণা করা হয়।

দেহরাদুন বিমানবন্দরের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনাটি নিয়ে প্রয়োজনীয় নথিপত্র তৈরি করা হয়েছে। কোন অংশে ক্ষতি হয়েছে তা পরীক্ষা করছে টেকনিক্যাল দল।


```