পাইলট দেরিতে পৌঁছনোর কারণেই সমস্যা তৈরি হয়েছে। অর্থাৎ, বিমান টেক অফ করতে পারছে না কারণ ক্যাপ্টেনই উপস্থিত ছিলেন না! কিছুক্ষণ পর যাত্রীরা আরও একটি বার্তা পান যে ফ্লাইট এবার পিছিয়ে সকাল সাড়ে ১০টায় ছাড়বে।

ফাইল ছবি
শেষ আপডেট: 6 November 2025 13:00
দ্য ওয়াল ব্যুরো: পাইলট দেরিতে আসায় নির্ধারিত সময়ের তিন ঘণ্টার পর গন্তব্যের উদ্দেশে রওনা দিল বিমান (Pilot Delay Sparks Outrage)। এই দীর্ঘ সময় বিমানেই বসে থাকতে হয় যাত্রীদের (Indigo flight delay), এমন অভিজ্ঞতার কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ক্ষোভ প্রকাশ করলেন ইন্ডিগোর (IndiGo) এক যাত্রী। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের টার্মিনাল ২ থেকে রাজকোটগামী ইন্ডিগোর বিমান 6E 6133-এ।
যাত্রীদের অভিযোগ, বোর্ডিং শেষ হওয়ার পর সবাই ভেবেছিলেন বিমান ঠিক সময়েই উড়বে। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও বিমান না ছাড়ায় কেউ কিছু বুঝতে পারছিলেন না। দীর্ঘ সময় ধরে বিমানের ভেতরেই বসে থাকতে হয় তাঁদের। পরে জানানো হয়, কোনও 'অপারেশনাল সমস্যা'-র কারণে দেরি হচ্ছে। প্রথমে বিমানের সময় সকাল ৭টা ৫৫ থেকে বদলে ৮টা ৪০ করা হয়, কিন্তু তাতেও বিমান ছাড়েনি। এরপর আবার জানানো হয়, আরও ৪০ মিনিট অপেক্ষা করতে হবে।
এরপর কেবিন ক্রুরা যাত্রীদের জানান, পাইলট দেরিতে পৌঁছনোর কারণেই সমস্যা সৃষ্টি হয়েছে। অর্থাৎ, বিমান টেক অফ করতে পারছে না কারণ ক্যাপ্টেনই উপস্থিত ছিলেন না! কিছুক্ষণ পর যাত্রীরা আরও একটি বার্তা পান যে ফ্লাইট এবার পিছিয়ে সকাল সাড়ে ১০টায় ছাড়বে।
Hey @IndiGo6E, this is absolutely unacceptable!
Flight 6E 6133 (Mumbai T2 → Rajkot) scheduled to depart at 07:25 AM we boarded at 6:45 AM, expecting an on-time flight.
After boarding, we received two delay messages citing “operational issues.”
First rescheduled to 7:55 AM, then…— VJ (@VijayThk) November 5, 2025
এই ঘটনার পর ক্ষুব্ধ যাত্রী তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, 'এটা সম্পূর্ণ বিমান সংস্থার অব্যবস্থাপনা। কোনও স্পষ্ট তথ্য নেই, ভদ্রতা নেই, দায়িত্ববোধও নেই। যদি একজন ক্যাপ্টেন দেরি করে এসে গোটা ফ্লাইট আটকে দিতে পারেন, তাহলে এই এয়ারলাইন কীভাবে চলছে?'
এই পোস্ট দ্রুত ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। বিষয়টি নজরে আসার পর IndiGo প্রথমে একটি সাধারণ বিবৃতি দেয়, পরে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে আরও একটি বিবৃতি প্রকাশ করে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, অপ্রত্যাশিত কিছু সমস্যার কারণে ফ্লাইট দেরি হয়। তারা দাবি করেছে, অপেক্ষার সময় যাত্রীদের খাবার ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়েছিল। ইন্ডিগো আরও জানায়, যাত্রী রিফান্ডের আবেদন করেছিলেন, সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে এবং আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে টাকা ফেরত পাবেন।
এরপর ওই যাত্রী ইন্ডিগোকে ধন্যবাদ জানিয়েও বলেন, 'রিফান্ডের জন্য ধন্যবাদ, তবে পুরো অভিজ্ঞতাটাই ভীষণ হতাশাজনক।' শেষে তিনি বিমান সংস্থার কাছে অনুরোধ করেন, 'আগামী দিনে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সেই দিকে নজর দিয়ে গুরুত্ব সহকারে যাবতীয় পদক্ষেপ নিতে হবে, যাতে ভবিষ্যতে যাত্রীদের এমন তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি না হতে হয়।'